ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে কাজ করার অভিযোগে ১৫ জনকে গ্রেফতার করেছে বাহরাইন। তেহরান বাহরাইন ও প্রতিবেশী কুয়েতে হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার এই গ্রেফতারের তথ্য সামনে আসে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সন্দেহভাজন ইরানি নেটওয়ার্কের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তাদের তদন্ত অব্যাহত রয়েছে।
গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরান বাহরাইনের বিরুদ্ধে হামলা শুরু করার পর থেকেই দেশটিতে ব্যাপক নিরাপত্তা অভিযান চালানো হচ্ছে, যার অংশ হিসেবে এ পর্যন্ত তেহরানের সঙ্গে সহযোগিতার অভিযোগে কয়েক ডজন মানুষকে আটক করা হয়েছে। এর আগে গত মাসেও আইআরজিসির সহযোগিতায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বাহরাইনের একটি আদালত। এ ছাড়া গত এপ্রিল মাসে ইরানের হামলায় সমর্থন দেওয়ার অভিযোগে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল করা হয়।
বাহরাইনে উল্লেখযোগ্য সংখ্যক শিয়া জনগোষ্ঠী রয়েছে, যাদের অনেকেই দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্যের অভিযোগ করে আসছেন। তবে বাহরাইন সরকার এ ধরনের বৈষম্যের অভিযোগ অস্বীকার করে আসছে এবং দেশটিতে অস্থিরতা সৃষ্টিতে ইরান সরাসরি ভূমিকা রাখছে বলে বারবার দাবি করেছে।

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন