ঢাকা নিউজ

বিহারে হাসপাতালে ভয়াবহ আগুনে ৪ রোগীর মৃত্যু

ছবি : সংগৃহীত

ভারতের বিহার রাজ্যের মুজাফফরপুর জেলার একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত চারজন রোগী মারা গেছেন। বৃহস্পতিবার (৪ জুন) ভোর ৪টার দিকে ‘প্রসাদ হাসপাতাল’ নামের ওই চিকিৎসাকেন্দ্রের পঞ্চম তলার ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ভোর ৪টার দিকে জরুরি ফোন পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইসিইউ ও সিসিইউ থেকে প্রায় ১৫-২০ জন রোগীকে উদ্ধার করেন। উদ্ধারকৃতদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান এবং বাকিদের দ্রুত নিকটবর্তী অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে পরে আরও দুজনের মৃত্যু ঘটে। মুজাফফরপুরের জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার সেন জানিয়েছেন, দুর্ঘটনার সময় আইসিইউতে ১৩ জন এবং সিসিইউতে আরও বেশ কয়েকজন রোগী ভর্তি ছিলেন; পুরো ঘটনার তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এই ঘটনার মাত্র একদিন আগে বুধবার সকালে দক্ষিণ দিল্লির মালভিয়া নগরের ‘মিকাসা ইন’ হোটেলে আরেকটি ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জন নিহত ও ২৬ জন আহত হন। ওই হোটেলের বেজমেন্টের রেস্তোরাঁ থেকে ছড়ানো আগুনে অন্তত পাঁচজন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। দিল্লির বাংলাদেশ হাইকমিশন নিশ্চিত করেছে যে আহত বাংলাদেশিরা বর্তমানে দিল্লির ম্যাক্স এবং সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিহারে হাসপাতালে ভয়াবহ আগুনে ৪ রোগীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

ভারতের বিহার রাজ্যের মুজাফফরপুর জেলার একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত চারজন রোগী মারা গেছেন। বৃহস্পতিবার (৪ জুন) ভোর ৪টার দিকে ‘প্রসাদ হাসপাতাল’ নামের ওই চিকিৎসাকেন্দ্রের পঞ্চম তলার ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ভোর ৪টার দিকে জরুরি ফোন পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইসিইউ ও সিসিইউ থেকে প্রায় ১৫-২০ জন রোগীকে উদ্ধার করেন। উদ্ধারকৃতদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান এবং বাকিদের দ্রুত নিকটবর্তী অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে পরে আরও দুজনের মৃত্যু ঘটে। মুজাফফরপুরের জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার সেন জানিয়েছেন, দুর্ঘটনার সময় আইসিইউতে ১৩ জন এবং সিসিইউতে আরও বেশ কয়েকজন রোগী ভর্তি ছিলেন; পুরো ঘটনার তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এই ঘটনার মাত্র একদিন আগে বুধবার সকালে দক্ষিণ দিল্লির মালভিয়া নগরের ‘মিকাসা ইন’ হোটেলে আরেকটি ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জন নিহত ও ২৬ জন আহত হন। ওই হোটেলের বেজমেন্টের রেস্তোরাঁ থেকে ছড়ানো আগুনে অন্তত পাঁচজন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। দিল্লির বাংলাদেশ হাইকমিশন নিশ্চিত করেছে যে আহত বাংলাদেশিরা বর্তমানে দিল্লির ম্যাক্স এবং সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ