চলমান তীব্র তাপপ্রবাহ ও হিটস্ট্রোকের ঝুঁকি থেকে বাঁচতে রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৪তম পর্বে খাঁটি দেশি ও ঐতিহ্যবাহী কিছু ভেষজ পানীয় পানের পরামর্শ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাজারচলতি এনার্জি ড্রিংকের চেয়ে এসব পানীয় অনেক বেশি স্বাস্থ্যকর, যা একই সাথে শরীরের পানিশূন্যতা রোধ করে এবং হজমপ্রক্রিয়া ঠিক রাখে।
গরমে শরীর সুস্থ রাখতে তিনি যেসব ঘরোয়া শরবতের কথা উল্লেখ করেছেন, তার একটি তালিকা নিচে দেওয়া হলো:
লস্যি ও দইয়ের ঘোল: দইয়ে থাকা প্রোবায়োটিক ও ইলেকট্রোলাইট শরীরের আর্দ্রতা বজায় রাখে এবং দ্রুত হজমে সাহায্য করে। টকদইয়ের সাথে ভাজা জিরেগুঁড়ো, পুদিনাপাতা ও বিট লবণ মিশিয়ে তৈরি ঘোল দুপুরের খাবারের পর অত্যন্ত উপকারী।
ছাতুর শরবত: কম খরচে দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখার জন্য ছাতুর শরবত দারুণ কার্যকর। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট, আয়রন ও পটাশিয়াম শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
বেলের পানা: পাকা বেলের শাঁসের সাথে পানি, লেবু ও চিনি মিশিয়ে তৈরি এই ঐতিহ্যবাহী পানীয়টি কোষ্ঠকাঠিন্য ও পেটফাঁপাসহ হজমের নানা গোলমাল দূর করে।
আমপন্না: কাঁচা আমবাটা, বিভিন্ন মসলা ও পুদিনাপাতা সহযোগে তৈরি এই পানীয়টি গরমে রুচি ফেরাতে সাহায্য করে এবং ডিহাইড্রেশনের ঝুঁকি কমায়।
কোকাম ও পানাকম শরবত: উপকূলীয় অঞ্চলের কোকাম ফলের খোসা থেকে তৈরি টক-মিষ্টি শরবত শরীরের ক্লান্তি দূর করে। অন্যদিকে গুড়, লেবুর রস ও এলাচ-আদা মিশ্রিত ‘পানাকম’ পিত্তদোষ ও হজমের সমস্যা মেটাতে অত্যন্ত কার্যকরী।

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন