ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর কোষাধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছেন মো. ওয়াছিম জাব্বার, এমসিআইপিএস। গত বুধবার (৩ জুন) তিনি এই পদে খন্দকার মো. ইফতেখার হায়দারের স্থলাভিষিক্ত হয়েছেন।
আইইউবিতে যোগদানের আগে মো. ওয়াছিম জাব্বার বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারে ৩২ বছরেরও বেশি সময় ধরে জনপ্রশাসন, আর্থিক ব্যবস্থাপনা, সরকারি ক্রয় ও নীতি বাস্তবায়ন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ইতালির তুরিনে আইএলও-আইটিসিআইএলও-এর একটি আন্তর্জাতিক প্রজেক্টের ডেপুটি টিম লিডার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব), বেবিচকের প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক, বিয়ামের পরিচালক এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর, ব্র্যাক ইউনিভার্সিটি থেকে প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই ম্যানেজমেন্টে মাস্টার্স এবং ইউএসটিসি থেকে এক্সিকিউটিভ এমবিএ সম্পন্ন করেন। এছাড়া তিনি যুক্তরাজ্যের চার্টার্ড ইনস্টিটিউট অব প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই (সিআইপিএস) থেকে তিনটি প্রফেশনাল ডিপ্লোমা অর্জন করেছেন। ২০১৭ সাল থেকে ব্র্যাক ইউনিভার্সিটির খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত এই কর্মকর্তা বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির একজন জাতীয় প্রশিক্ষক, সিআইপিএস ইউকে-এর সদস্য এবং ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কনসালট্যান্টস বাংলাদেশের আজীবন সদস্য।

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন