ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করায় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতাসহ একাধিক অজামিনযোগ্য ধারায় এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) পশ্চিমবঙ্গের শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় এই অভিযোগটি দায়ের করেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবী রিংকু চ্যাটার্জি সিং।
অভিযোগকারীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি বাংলাদেশের একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারত সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন, তা আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এই মন্তব্য প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সংকট তৈরি করতে পারে এবং দুই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি স্বরূপ। অভিযোগটি দায়েরের পর পুলিশ কী আইনি পদক্ষেপ নেবে তা এখনো স্পষ্ট না হলেও বিষয়টি নিয়ে বর্তমান রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে।
হাদি হত্যাকাণ্ড প্রসঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ইঙ্গিত করে মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি মন্তব্য করেছিলেন, "কাকে দিয়ে খুন করিয়েছিলেন? কার কার নাম বেরিয়েছিল? আজকের সরকার পরিবর্তন হলেও আমি সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথার ভাণ্ডার, তথ্য ভাণ্ডার। কিন্তু এতদিন আমি বলিনি, নাম বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে।"

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন