ঢাকা নিউজ

ড্রোনে অল্পের জন্য বাঁচলেন ইসরাইলি মেজর জেনারেল

ছবি : সংগৃহীত

দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনাবাহিনীর (আইডিএফ) নর্দার্ন কমান্ড প্রধান মেজর জেনারেল রাফি মিলোর গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তবে শেষ মুহূর্তে গাড়ি থেকে নেমে যাওয়ার কারণে জেনারেল রাফি ও তার সহযোগীরা অলৌকিকভাবে রক্ষা পান এবং এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দখলদার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’ জানিয়েছে, মেজর জেনারেল রাফি মিলো কয়েকজন সামরিক কর্মকর্তাকে সাথে নিয়ে দক্ষিণ লেবাননের একটি গ্রাম পরিদর্শনে গিয়েছিলেন। তিনি ও তার এক সহকারী গাড়ি থেকে নামার ঠিক কিছুক্ষণ পরই একটি বিস্ফোরকবাহী ফার্স্ট-পারসন-ভিউ (FPV) ড্রোন তাদের গাড়িটিতে সরাসরি আঘাত হানে, যার ফলে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ইসরাইলি সামরিক কর্তৃপক্ষ এই সংবাদের ওপর থেকে সেন্সরশিপ তুলে নেওয়ার পর ঘটনাটি জনসমক্ষে আসে। আইডিএফের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ হিসেবে ইসরাইলি সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু বানাচ্ছে।

এর আগে গত সপ্তাহে ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছিল, হিজবুল্লাহ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ড্রোন, মানববিহীন আকাশযান (ইউএভি) এবং সমন্বিত হামলার মাধ্যমে ইসরাইলের কমান্ড, নিয়ন্ত্রণ ও প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানাই হিজবুল্লাহর মূল লক্ষ্য এবং জেনারেল রাফির ওপর এই হামলা সেই কৌশলেরই অংশ।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ড্রোনে অল্পের জন্য বাঁচলেন ইসরাইলি মেজর জেনারেল

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনাবাহিনীর (আইডিএফ) নর্দার্ন কমান্ড প্রধান মেজর জেনারেল রাফি মিলোর গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তবে শেষ মুহূর্তে গাড়ি থেকে নেমে যাওয়ার কারণে জেনারেল রাফি ও তার সহযোগীরা অলৌকিকভাবে রক্ষা পান এবং এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দখলদার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’ জানিয়েছে, মেজর জেনারেল রাফি মিলো কয়েকজন সামরিক কর্মকর্তাকে সাথে নিয়ে দক্ষিণ লেবাননের একটি গ্রাম পরিদর্শনে গিয়েছিলেন। তিনি ও তার এক সহকারী গাড়ি থেকে নামার ঠিক কিছুক্ষণ পরই একটি বিস্ফোরকবাহী ফার্স্ট-পারসন-ভিউ (FPV) ড্রোন তাদের গাড়িটিতে সরাসরি আঘাত হানে, যার ফলে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ইসরাইলি সামরিক কর্তৃপক্ষ এই সংবাদের ওপর থেকে সেন্সরশিপ তুলে নেওয়ার পর ঘটনাটি জনসমক্ষে আসে। আইডিএফের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ হিসেবে ইসরাইলি সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু বানাচ্ছে।

এর আগে গত সপ্তাহে ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছিল, হিজবুল্লাহ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ড্রোন, মানববিহীন আকাশযান (ইউএভি) এবং সমন্বিত হামলার মাধ্যমে ইসরাইলের কমান্ড, নিয়ন্ত্রণ ও প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানাই হিজবুল্লাহর মূল লক্ষ্য এবং জেনারেল রাফির ওপর এই হামলা সেই কৌশলেরই অংশ।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ