ঢাকা নিউজ

ক্রিমিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৪

ছবি : সংগৃহীত

রাশিয়ার দখলকৃত ও সংযুক্ত ঘোষিত ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত চারজন নিহত এবং দশজন আহত হয়েছেন। একদিন আগে মস্কো ও কিয়েভ পরস্পরের শহরগুলোতে হামলা চালানোর পর বৃহস্পতিবার উপদ্বীপটি নিয়ন্ত্রণকারী রুশ প্রশাসন এই হতাহতের তথ্য প্রকাশ করে।

ক্রিমিয়ার রাশিয়া-নিযুক্ত প্রধান সের্গেই আকসিওনভ জানান, ইউক্রেনীয় বাহিনী উপদ্বীপের প্রশাসনিক কেন্দ্র সিমফেরোপোলের একটি অ-আবাসিক এলাকায় হামলা চালালে তিনজন নিহত এবং সাতজন আহত হন। পরবর্তীতে পূর্ব ক্রিমিয়ায় একটি যাত্রীবাহী ট্রেনে ইউক্রেনের একটি ড্রোন আঘাত হানলে আরও একজন নিহত এবং তিনজন আহত হন।

এই হামলার বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। অন্যদিকে ক্রিমিয়ার বন্দরনগরী সেভাস্তোপোলের রাশিয়া-নিযুক্ত গভর্নর জানিয়েছেন যে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ২০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে, যার ধ্বংসাবশেষে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

২০১৪ সালে কিয়েভে গণবিক্ষোভের মুখে রাশিয়াপন্থি প্রেসিডেন্ট দেশ ছাড়ার পর রাশিয়া ক্রিমিয়া দখল করে নিজেদের সঙ্গে যুক্ত করে নেয় এবং এর বহু বছর পর ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে। বর্তমানে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরীণ তেল শিল্প-সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলার মাত্রা বাড়ানোয় রুশ পর্যটকদের কাছে জনপ্রিয় এই ক্রিমিয়া অঞ্চলটি সাম্প্রতিক সময়ে জ্বালানি সংকট মোকাবিলার উদ্যোগ নিয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ক্রিমিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৪

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ