ঢাকা নিউজ

যুদ্ধবিরতির মাঝেই গাজায় ইসরাইলি হামলায় ৪ শিশুসহ নিহত ৯

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা নগরীতে দখলদার ইসরাইলি বাহিনীর বিমান হামলায় চার শিশুসহ অন্তত নয়জন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়াই গাজা নগরীজুড়ে চারটি আবাসিক অ্যাপার্টমেন্টে এই হামলা চালানো হয় বলে আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।

আবাসিক ভবনগুলোতে চালানো এই হামলায় নারী ও শিশুসহ আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে স্থানীয় হাসপাতালগুলোর তত্ত্বাবধানে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

ইসরাইল ও হামাসের মধ্যে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চলাকালীন সময়েই এই হামলা চালানো হলো। গাজার সরকারি গণমাধ্যম দপ্তরের তথ্য অনুযায়ী, গত বছরের ১ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরাইল তিন হাজারেরও বেশিবার চুক্তি লঙ্ঘন করেছে, যার ফলে অন্তত ৯০০ ফিলিস্তিনি নিহত এবং দুই হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় সাড়ে ৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিখোঁজ হয়েছেন, যাদের মধ্যে প্রায় ৪ হাজার ৭০০ জনই নারী ও শিশু।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

যুদ্ধবিরতির মাঝেই গাজায় ইসরাইলি হামলায় ৪ শিশুসহ নিহত ৯

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

ফিলিস্তিনের গাজা নগরীতে দখলদার ইসরাইলি বাহিনীর বিমান হামলায় চার শিশুসহ অন্তত নয়জন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়াই গাজা নগরীজুড়ে চারটি আবাসিক অ্যাপার্টমেন্টে এই হামলা চালানো হয় বলে আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।

আবাসিক ভবনগুলোতে চালানো এই হামলায় নারী ও শিশুসহ আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে স্থানীয় হাসপাতালগুলোর তত্ত্বাবধানে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

ইসরাইল ও হামাসের মধ্যে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চলাকালীন সময়েই এই হামলা চালানো হলো। গাজার সরকারি গণমাধ্যম দপ্তরের তথ্য অনুযায়ী, গত বছরের ১ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরাইল তিন হাজারেরও বেশিবার চুক্তি লঙ্ঘন করেছে, যার ফলে অন্তত ৯০০ ফিলিস্তিনি নিহত এবং দুই হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় সাড়ে ৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিখোঁজ হয়েছেন, যাদের মধ্যে প্রায় ৪ হাজার ৭০০ জনই নারী ও শিশু।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ