ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির ঘোষিত আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন লাদাখের জনপ্রিয় সমাজকর্মী সোনম ওয়াংচুক। শিক্ষা, পরিবেশ ও হিমালয় অঞ্চলের মানুষের অধিকার নিয়ে দীর্ঘ দিন ধরে সরব এবং ‘থ্রি ইডিয়টস’ চলচ্চিত্রের বাস্তব অনুপ্রেরণা হিসেবে পরিচিত এই সমাজকর্মীর অংশগ্রহণকে রাজনৈতিক পর্যবেক্ষকরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।
সাম্প্রতিক শিক্ষা ব্যবস্থার নানা বিতর্ক, পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং প্রশাসনিক ব্যর্থতার প্রতিবাদে আগামী ৬ জুন দিল্লিতে এই বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। সমাজকর্মী ওয়াংচুক আলটিমেটাম দিয়ে ঘোষণা করেছেন, ৫ জুনের মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে তিনি নিজে দিল্লির এই বিক্ষোভে অংশ নেবেন, কারণ শিক্ষা ব্যবস্থার বর্তমান উদ্বেগ আর উপেক্ষা করার সুযোগ নেই।
লাদাখের অধিকার ও শিক্ষা সংস্কার নিয়ে ওয়াংচুকের পূর্ববর্তী অবস্থান দেশের তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলায় তার এই অংশগ্রহণ আন্দোলনটিকে নতুন মাত্রা দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এদিকে আন্দোলনকে বেগবান করতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীও দেশে ফিরছেন এবং দলটি নতুন মুখপাত্র নিয়োগ করে তাদের সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই কর্মসূচির বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও দিল্লির রাজনৈতিক অঙ্গনে এটি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। মোদি সরকারের সমালোচকদের মতে, সোনম ওয়াংচুকের মতো জনপ্রিয় মুখ যুক্ত হওয়ায় আগামী ৬ জুনের এই কর্মসূচিটি জাতীয় পর্যায়ে আরও বেশি গুরুত্ব পেতে পারে।

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন