ঢাকা নিউজ

কৃষিমন্ত্রীর আহ্বান: ক্ষতিকর রাসায়নিকের বদলে জৈব বালাইনাশক

ছবি : সংগৃহীত

যথেচ্ছ রাসায়নিক বালাইনাশক ব্যবহার পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি ডেকে আনায় জৈব বালাইনাশকের ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীর খামারবাড়িস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটির ৯০তম বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যেকোনো বালাইনাশকের ব্যবহার শতভাগ বিজ্ঞানভিত্তিক করার পাশাপাশি মাটি ও জলজ বাস্তুসংস্থান স্বাভাবিক রেখে উৎপাদন, অনুমোদন ও বিপণনের ওপর জোর দেন তিনি।

দেশের কৃষিকে আন্তর্জাতিক বাজারে রপ্তানিমুখী করে অর্থনীতিকে শক্তিশালী করাই সরকারের মূল লক্ষ্য বলে জানান মন্ত্রী। তবে এজন্য বিশ্ববাজারে বাংলাদেশি পণ্যের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। দেশের মাটি ও আবহাওয়া বিশ্বের সবচেয়ে সুস্বাদু খাদ্য উৎপাদনের জন্য সর্বোত্তম হওয়া সত্ত্বেও মানদণ্ড বজায় রাখতে না পারার বিষয়ে তিনি দুঃখ প্রকাশ করেন।

নিরাপদ খাদ্য উৎপাদন এবং পরবর্তী প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষায় দেশে প্রচলিত পেস্টিসাইডের কোয়ালিটি কন্ট্রোল বা মান নিয়ন্ত্রণ ব্যবস্থা পুনঃপর্যালোচনার তাগিদ দেন কৃষিমন্ত্রী। আন্তর্জাতিক বাজারের উপযোগী করতে মান নিয়ন্ত্রণের বিদ্যমান স্তরগুলোকে আরও উন্নত করার নির্দেশ দেন তিনি। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ড. মো. আব্দুছ ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সচিব ড. রফিকুল ই মোহামেদ।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কৃষিমন্ত্রীর আহ্বান: ক্ষতিকর রাসায়নিকের বদলে জৈব বালাইনাশক

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

যথেচ্ছ রাসায়নিক বালাইনাশক ব্যবহার পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি ডেকে আনায় জৈব বালাইনাশকের ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীর খামারবাড়িস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটির ৯০তম বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যেকোনো বালাইনাশকের ব্যবহার শতভাগ বিজ্ঞানভিত্তিক করার পাশাপাশি মাটি ও জলজ বাস্তুসংস্থান স্বাভাবিক রেখে উৎপাদন, অনুমোদন ও বিপণনের ওপর জোর দেন তিনি।

দেশের কৃষিকে আন্তর্জাতিক বাজারে রপ্তানিমুখী করে অর্থনীতিকে শক্তিশালী করাই সরকারের মূল লক্ষ্য বলে জানান মন্ত্রী। তবে এজন্য বিশ্ববাজারে বাংলাদেশি পণ্যের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। দেশের মাটি ও আবহাওয়া বিশ্বের সবচেয়ে সুস্বাদু খাদ্য উৎপাদনের জন্য সর্বোত্তম হওয়া সত্ত্বেও মানদণ্ড বজায় রাখতে না পারার বিষয়ে তিনি দুঃখ প্রকাশ করেন।

নিরাপদ খাদ্য উৎপাদন এবং পরবর্তী প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষায় দেশে প্রচলিত পেস্টিসাইডের কোয়ালিটি কন্ট্রোল বা মান নিয়ন্ত্রণ ব্যবস্থা পুনঃপর্যালোচনার তাগিদ দেন কৃষিমন্ত্রী। আন্তর্জাতিক বাজারের উপযোগী করতে মান নিয়ন্ত্রণের বিদ্যমান স্তরগুলোকে আরও উন্নত করার নির্দেশ দেন তিনি। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ড. মো. আব্দুছ ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সচিব ড. রফিকুল ই মোহামেদ।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ