রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নদীতে পড়ে যাওয়া বাসটি কুষ্টিয়া থেকে ঢাকাগামী 'এসবি পরিবহণ'-এর বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন।
দুর্ঘটনার সময় বাসটি থেকে যাত্রী নামানো অবস্থায় ছিল বলে ধারণা করা হচ্ছে। ফলে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে গত ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পল্টুন থেকে ফেরিতে ওঠার সময় 'সৌহার্দ্য পরিবহণ' নামে আরেকটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। সেই ভয়াবহ দুর্ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

শুক্রবার, ০৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন