ঢাকা নিউজ

মধ্যপ্রাচ্যের ১৪ দেশে যুক্তরাষ্ট্রের নতুন ভ্রমণ সতর্কতা জারি

মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় অঞ্চলটির ১৪টি দেশে নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় (স্টেট ডিপার্টমেন্ট)। ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল এবং দ্রুত পরিবর্তনশীল হওয়ায় সেখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের সার্বক্ষণিক সতর্ক থাকার, ব্রেকিং নিউজে নজর রাখার এবং দ্রুত নিকটবর্তী নিরাপদ আশ্রয়ের অবস্থান জেনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তাদের এই ভ্রমণ সতর্কতায় দেশগুলোকে প্রধানত দুটি ক্যাটাগরিতে ভাগ করেছে:

  • লেভেল-৩ সতর্কতা (ভ্রমণের সিদ্ধান্ত পুনরায় ভাবার অনুরোধ): বাহরাইন, ইসরাইল, পশ্চিম তীর, জর্ডান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

  • লেভেল-৪ সতর্কতা (কোনোভাবেই ভ্রমণ না করার নির্দেশ): ইরান, ইরাক, লেবানন, সিরিয়া, গাজা এবং ইয়েমেন।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমেনি এবং সাম্প্রতিক কিছু সামরিক হামলা এই অঞ্চলের বিদেশি নাগরিকদের নিরাপত্তাকে চরম ঝুঁকিতে ফেলেছে। বিশেষ করে গত বুধবার কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ ড্রোন হামলায় এক ভারতীয় নাগরিক নিহত এবং ৬৮ জন আহত হওয়ার ঘটনার পরই পুরো অঞ্চলে এই নিরাপত্তা সতর্কতা জারির তোড়জোড় শুরু হয়।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ০৫ জুন ২০২৬

মধ্যপ্রাচ্যের ১৪ দেশে যুক্তরাষ্ট্রের নতুন ভ্রমণ সতর্কতা জারি

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় অঞ্চলটির ১৪টি দেশে নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় (স্টেট ডিপার্টমেন্ট)। ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল এবং দ্রুত পরিবর্তনশীল হওয়ায় সেখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের সার্বক্ষণিক সতর্ক থাকার, ব্রেকিং নিউজে নজর রাখার এবং দ্রুত নিকটবর্তী নিরাপদ আশ্রয়ের অবস্থান জেনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তাদের এই ভ্রমণ সতর্কতায় দেশগুলোকে প্রধানত দুটি ক্যাটাগরিতে ভাগ করেছে:

  • লেভেল-৩ সতর্কতা (ভ্রমণের সিদ্ধান্ত পুনরায় ভাবার অনুরোধ): বাহরাইন, ইসরাইল, পশ্চিম তীর, জর্ডান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

  • লেভেল-৪ সতর্কতা (কোনোভাবেই ভ্রমণ না করার নির্দেশ): ইরান, ইরাক, লেবানন, সিরিয়া, গাজা এবং ইয়েমেন।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমেনি এবং সাম্প্রতিক কিছু সামরিক হামলা এই অঞ্চলের বিদেশি নাগরিকদের নিরাপত্তাকে চরম ঝুঁকিতে ফেলেছে। বিশেষ করে গত বুধবার কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ ড্রোন হামলায় এক ভারতীয় নাগরিক নিহত এবং ৬৮ জন আহত হওয়ার ঘটনার পরই পুরো অঞ্চলে এই নিরাপত্তা সতর্কতা জারির তোড়জোড় শুরু হয়।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ