ভারতের পাঞ্জাবের মোহালিতে সম্পর্কের টানাপোড়েনের জেরে ডিম্পল নামের এক তরুণীকে অফিসের ভেতরে ২০ বারেরও বেশি ছুরিকাঘাত করে হত্যা করেছেন তার সহকর্মী ও সাবেক প্রেমিক হরবিন্দর মান ওরফে হ্যারি। এই নৃশংস হত্যাকাণ্ডের পর অভিযুক্ত হ্যারি নিজের গলায় প্রায় ৩০ বার ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা চালান।
গত বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরায় এই রোমহর্ষক ঘটনাটি ধরা পড়ে। ফুটেজে দেখা যায়, ডিম্পল ডেস্কে কাজ করার সময় হ্যারি পেছন থেকে আকস্মিক হামলা চালান এবং সহকর্মীদের বাধা উপেক্ষা করে তাকে টেনেহিঁচড়ে উপর্যুপরি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে নিকটবর্তী ফোর্টিস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ডিম্পলকে মৃত ঘোষণা করেন; অন্যদিকে হ্যারির অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।
পুলিশের তদন্তে জানা গেছে, তারা দুজনেই পাঞ্জাবের পাটিয়ালার বাসিন্দা এবং বিগত তিন বছর ধরে একটি ‘প্যাকার্স অ্যান্ড মুভার্স’ সংস্থায় একসাথে কাজ করার সূত্রে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। সম্প্রতি বিচ্ছেদের পর হ্যারি সম্পর্কটি জোড়া লাগানোর চেষ্টা করেও ব্যর্থ হয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং ঘটনার দিন পুনরায় বাগবিতণ্ডার একপর্যায়ে এই হামলা চালান। পুলিশ এ ঘটনায় মামলা দায়ের করে ফরেনসিক আলামত সংগ্রহ করেছে এবং আজ শুক্রবার ভুক্তভোগী তরুণীর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে।

শুক্রবার, ০৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন