কিশোরগঞ্জের কটিয়াদীতে বৃদ্ধা মা জুলেখা খাতুনের জানাজায় অংশ নিতে এসে ছেলে আবু বাক্কার ছিদ্দিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আচমিতা ইউনিয়নের অগ্রেরকোনা গ্রামে ছিদ্দিকের নিজ বাড়িতে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
মৃত আবুল বাক্কার ছিদ্দিক পেশায় ঢাকার একজন সিকিউরিটি গার্ড ছিলেন এবং পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস করতেন। বৃহস্পতিবার দুপুরে তার মা মারা যাওয়ার পর, দুর্ঘটনা এড়াতে স্ত্রী শরিফা আক্তার স্বামীর কাছে মৃত্যুর খবর গোপন রেখে কেবল মায়ের অসুস্থতার কথা জানিয়ে দ্রুত বাড়ি ফিরতে বলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামের বাড়িতে এসে মায়ের লাশ দেখার সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন আবু বাক্কার ছিদ্দিক। তাৎক্ষণিকভাবে তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মিঠুন রানা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন এবং জানান হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে।
সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এক ছেলে ও এক মেয়ে নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন নিহতের স্ত্রী শরিফা আক্তার। পরবর্তীতে বৃহস্পতিবার রাতে মা জুলেখা খাতুনের এবং শুক্রবার সকালে ছেলে আবু বাক্কার ছিদ্দিকের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের পাশাপাশি দাফন করা হয়।

শুক্রবার, ০৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন