বরিশালের আগৈলঝাড়ায় মাছের ঘেরে কাজ করার সময় বজ্রপাতে তানভীর খান নামে এক সদ্য এসএসসি পরীক্ষার্থী যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার উত্তর শিহিপাশা গ্রামে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হলে এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তানভীর খানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহানাজ পারভীন সেতু তাকে মৃত ঘোষণা করেন। নিহত তানভীর ওই এলাকার ওয়াসিম খানের ছেলে।
পৃথক আরেকটি ঘটনায় একই দিন উপজেলার বড়মগরা গ্রামে বাড়িতে কাজ করার সময় বজ্রপাতে সীমা, বিথী বিশ্বাস ও শিবানী মধু নামে তিন গৃহবধূ আহত হন। পরিবারের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
বজ্রপাতে উত্তর শিহিপাশা গ্রামে এক যুবকের মৃত্যুর খবর নিশ্চিত করলেও, বড়মগরা গ্রামে তিন গৃহবধূ আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়ার বিষয়টি এখনও জানা নেই বলে জানিয়েছেন আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) সুশংকর মল্লিক।

শুক্রবার, ০৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন