ঢাকা নিউজ

সৌদিতে চিকিৎসাসেবা নিয়েছেন ৫৬ হাজারের বেশি হাজী

ছবি : সংগৃহীত

পবিত্র হজ পালনে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে ধর্ম মন্ত্রণালয়। তীব্র গরম, দীর্ঘ পথচলা, অতিরিক্ত শারীরিক পরিশ্রম এবং বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত হয়ে চলতি হজ মৌসুমে এ পর্যন্ত ৫২ হাজার ৩১২ বার চিকিৎসাসেবা নিয়েছেন বাংলাদেশি হাজীরা।

চলতি বছর সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে হজ অনুষ্ঠিত হওয়ায় অনেক সময় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি থাকছে। ফলে হাজীরা হিট এক্সেশন, পানিশূন্যতা, শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসজনিত জটিলতা এবং সর্দি-কাশিসহ অন্যান্য মৌসুমি রোগে আক্রান্ত হচ্ছেন, যার মধ্যে বয়স্ক ও দীর্ঘমেয়াদি রোগে ভোগা হাজীদের স্বাস্থ্যঝুঁকি তুলনামূলক বেশি।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ জানিয়েছেন, বাংলাদেশ সরকারের হজ মেডিকেল টিম অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দিনরাত হাজীদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করে যাচ্ছে। গুরুতর অসুস্থ হাজীদের স্থানীয় সৌদি হাসপাতালগুলোতে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং হজের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে মেডিকেল টিম মোতায়েন থাকায় জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা সম্ভব হচ্ছে।

চলতি হজ মৌসুমে বাংলাদেশ হজ মেডিকেল টিমের তত্ত্বাবধানে এ পর্যন্ত ৫৬ হাজার ৩১২টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে এবং আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৫ হাজার ৭১০টি সেবা দেওয়া হয়েছে। এছাড়া সৌদি আরবের বিভিন্ন স্থানীয় হাসপাতালে এ পর্যন্ত মোট ২৬২ জন বাংলাদেশি হাজী চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে বর্তমানে ২৪ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে পবিত্র হজ পালন শেষে বাংলাদেশি হাজীদের দেশে ফেরার কার্যক্রম অব্যাহত রয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার পর্যন্ত মোট ৭১টি ফিরতি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২৯ হাজার ৬৯৪ জন হাজী, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৬ হাজার ৩৬৬ জন রয়েছেন।

অন্যদিকে চলতি হজ মৌসুমে সৌদি আরবে সর্বমোট ৪৬ জন বাংলাদেশি হাজীর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ১৬ জন মহিলা। মৃতদের মধ্যে মক্কায় ৩৫ জন এবং মদিনায় ১১ জন মৃত্যুবরণ করেছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ০৫ জুন ২০২৬

সৌদিতে চিকিৎসাসেবা নিয়েছেন ৫৬ হাজারের বেশি হাজী

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ