ভারতের কর্ণাটকে নতুন সরকার গঠনের মাত্র দুদিনের মাথায় মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন প্রবীণ নেতা রামালিঙ্গা রেড্ডি। মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় দপ্তর বণ্টন নিয়ে অসন্তোষের জেরে শুক্রবার তিনি এই পদত্যাগপত্র জমা দেন। গত বুধবারই তিনি নতুন মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নিয়েছিলেন।
রামালিঙ্গা রেড্ডির অভিযোগ, মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার তাকে বেঙ্গালুরু উন্নয়ন দপ্তর দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে সেচ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, যা তিনি মেনে নিতে পারেননি। দুইবার এই একই প্রতিশ্রুতি ভঙ্গ করাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করে তিনি জানান, এখন যদি তাকে বেঙ্গালুরু দপ্তরও দেওয়া হয়, তবুও তিনি তা গ্রহণ করবেন না; তবে বিধায়ক হিসেবে কংগ্রেসের সঙ্গেই থাকবেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেন, রামালিঙ্গা রেড্ডি একজন অভিজ্ঞ নেতা ও ঘনিষ্ঠ বন্ধু এবং তারা দ্রুতই এই বিষয়টি সমাধান করবেন। অন্যদিকে ক্ষমতাসীন দল কংগ্রেসের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে রেড্ডিকে দল ও রাজ্যের জন্য একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে উল্লেখ করে বিষয়টি হালকাভাবে নেওয়ার চেষ্টা করেছেন।
এদিকে এই ঘটনায় বিরোধী দল বিজেপি দাবি করেছে যে কংগ্রেস সরকারের ভেতরে বিভাজন তৈরি হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী মন্তব্য করেছেন, সরকারের ভেতরে সামনে আরও মতবিরোধ হবে এবং মুখ্যমন্ত্রী পরিবর্তন করলেও কংগ্রেসের কোনো লাভ হবে না। উল্লেখ্য, ৭৩ বছর বয়সি রামালিঙ্গা রেড্ডি বেঙ্গালুরুতে কংগ্রেসের অন্যতম প্রভাবশালী মুখ এবং বিটিএম লে-আউট আসন থেকে আটবার বিধায়ক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার, ০৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন