ঢাকা নিউজ

ইরানের পারমাণবিক স্থাপনায় আইএইএ-র প্রবেশাধিকার বন্ধ

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর থেকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের সুযোগ পাচ্ছে না আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। এর ফলে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সম্পর্কে কোনো ধরনের যাচাই-বাছাই করতে পারছে না সংস্থাটি। জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে বিতরণ করা একটি গোপন প্রতিবেদনের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আইএইএ বর্তমানে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের সুনির্দিষ্ট পরিমাণ, গঠন বা অবস্থান সম্পর্কে কোনো তথ্য দিতে পারছে না। একই সঙ্গে ইরান সব ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম আসলেই স্থগিত করেছে কি না, সে বিষয়েও সংস্থাটির কাছে কোনো নিশ্চিত তথ্য নেই।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) অনুযায়ী যে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করার কথা ছিল, তা থেকেও আইএইএকে বিরত রাখা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত সঠিক তথ্য ও স্বচ্ছতা নিশ্চিত করতে তেহরানের পূর্ণ সহযোগিতা ‘অপরিহার্য এবং জরুরি’ বলে উল্লেখ করেছে সংস্থাটি।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ইরানের পারমাণবিক স্থাপনায় আইএইএ-র প্রবেশাধিকার বন্ধ

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর থেকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের সুযোগ পাচ্ছে না আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। এর ফলে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সম্পর্কে কোনো ধরনের যাচাই-বাছাই করতে পারছে না সংস্থাটি। জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে বিতরণ করা একটি গোপন প্রতিবেদনের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আইএইএ বর্তমানে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের সুনির্দিষ্ট পরিমাণ, গঠন বা অবস্থান সম্পর্কে কোনো তথ্য দিতে পারছে না। একই সঙ্গে ইরান সব ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম আসলেই স্থগিত করেছে কি না, সে বিষয়েও সংস্থাটির কাছে কোনো নিশ্চিত তথ্য নেই।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) অনুযায়ী যে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করার কথা ছিল, তা থেকেও আইএইএকে বিরত রাখা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত সঠিক তথ্য ও স্বচ্ছতা নিশ্চিত করতে তেহরানের পূর্ণ সহযোগিতা ‘অপরিহার্য এবং জরুরি’ বলে উল্লেখ করেছে সংস্থাটি।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ