যুক্তরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির সক্রিয় দায়িত্বে থাকা একমাত্র নারী কমান্ডো লিলি-মে ফিশারসহ তিনজন নিহত হয়েছেন। দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডে নিয়মিত প্রশিক্ষণ চলাকালীন একটি মারলিন এমকে ৪ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এই দুর্ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার যুক্তরাজ্যের নৌবাহিনী নিশ্চিত করেছে। নৌবাহিনী লিলি-মে ফিশারকে দেশের একমাত্র সেবারত নারী রয়্যাল নেভি কমান্ডো হিসেবে উল্লেখ করেছে।
লিলি-মে ফিশার ২০২২ সালে কঠোর প্রশিক্ষণ সম্পন্ন করে গ্রিন বেরেটধারী কমান্ডো হিসেবে যোগ দিয়েছিলেন এবং এই প্রশিক্ষণের অংশ হিসেবে তাকে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ মার্চ সম্পন্ন করতে হয়েছিল। ২০০১ সাল থেকে এ পর্যন্ত কমান্ডো প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা সাতজন নারীর মধ্যে ফিশারও একজন ছিলেন। তিনি তার শেষ ফ্লাইট প্রশিক্ষণ মূল্যায়নের সময় নিহত হন এবং চলতি মাসেই তার হেলিকপ্টার পাইলট হিসেবে যোগ্যতা অর্জনের কথা ছিল। দুর্ঘটনায় তার সঙ্গে আরও দুজন রয়্যাল নেভি সদস্যও প্রাণ হারান।
সামরিক বাহিনীতে নারীদের অভিজ্ঞতা ও মাঠ পর্যায়ের নানা চ্যালেঞ্জ নিয়ে কথা বলায় ফিশারের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ৪৫ হাজারের বেশি অনুসারী ছিল। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তিনি অসংখ্য মানুষের জন্য অনুপ্রেরণা ছিলেন এবং বিশেষ করে তরুণ নারীদের স্বপ্ন পূরণে উৎসাহ দিয়েছেন।

শুক্রবার, ০৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন