ঢাকা নিউজ

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে ছয়টি আকাশেই প্রতিহত করা হয়েছে এবং সপ্তমটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ হয়েছে।

এর কয়েক ঘণ্টা আগে হরমুজ প্রণালির দিকে ধেয়ে যাওয়া ইরানি ড্রোন ভূপাতিত করে মার্কিন বাহিনী। একই সঙ্গে ইরানের বেশ কিছু রাডার স্থাপনাতেও হামলা চালায় সেন্টকম।

সেন্টকমের দাবি অনুযায়ী, এই হামলায় মার্কিন সেনা সদস্যদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদরদপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইরান যে দাবি করেছে, তাও সত্য নয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের স্থায়ী অবসানে দুই দেশই মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে গত ৮ এপ্রিল একটি সাময়িক যুদ্ধবিরতি চুক্তি হলেও, স্থায়ী সমাধানের পথ এখনো মেলেনি। ফলে যুদ্ধবিরতি বলবৎ থাকার মাঝেই সাম্প্রতিক দিনগুলোতে এমন বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ০৬ জুন ২০২৬

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে ছয়টি আকাশেই প্রতিহত করা হয়েছে এবং সপ্তমটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ হয়েছে।

এর কয়েক ঘণ্টা আগে হরমুজ প্রণালির দিকে ধেয়ে যাওয়া ইরানি ড্রোন ভূপাতিত করে মার্কিন বাহিনী। একই সঙ্গে ইরানের বেশ কিছু রাডার স্থাপনাতেও হামলা চালায় সেন্টকম।

সেন্টকমের দাবি অনুযায়ী, এই হামলায় মার্কিন সেনা সদস্যদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদরদপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইরান যে দাবি করেছে, তাও সত্য নয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের স্থায়ী অবসানে দুই দেশই মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে গত ৮ এপ্রিল একটি সাময়িক যুদ্ধবিরতি চুক্তি হলেও, স্থায়ী সমাধানের পথ এখনো মেলেনি। ফলে যুদ্ধবিরতি বলবৎ থাকার মাঝেই সাম্প্রতিক দিনগুলোতে এমন বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ