ঢাকা নিউজ

মালয়েশিয়ায় ৭৮ অবৈধ অভিবাসী ও নিয়োগকর্তার সাজা

ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার জোহর অঙ্গরাজ্যে বৈধ পাস ছাড়া প্রবেশ, অতিরিক্ত সময় অবস্থান এবং জাল নথি ব্যবহারের দায়ে ৭৮ জন অবৈধ অভিবাসীকে ১ থেকে ৫ মাসের কারাদণ্ড ও ১ হাজার থেকে ৫ হাজার রিঙ্গিত পর্যন্ত অর্থদণ্ড দিয়েছেন আদালত। গত ৪ জুন জোহরের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোর বিশেষ সেশনস কোর্টে অভিযুক্তরা নিজেদের দোষ স্বীকার করলে এই রায় দেওয়া হয়।

একই আদালতে ১৭ জন অবৈধ অভিবাসীকে নিজের রেস্তোরাঁয় কাজের সুযোগ ও আশ্রয়ের দেওয়ার অপরাধে এক মালয়েশিয়ান নাগরিক ও ব্যবসায়ীকে ৮৫ হাজার রিঙ্গিত জরিমানা করা হয়েছে। মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের জোহর শাখা জানিয়েছে, কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এই বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আগামীতেও অভিবাসন আইন লঙ্ঘনের বিরুদ্ধে এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ০৬ জুন ২০২৬

মালয়েশিয়ায় ৭৮ অবৈধ অভিবাসী ও নিয়োগকর্তার সাজা

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

মালয়েশিয়ার জোহর অঙ্গরাজ্যে বৈধ পাস ছাড়া প্রবেশ, অতিরিক্ত সময় অবস্থান এবং জাল নথি ব্যবহারের দায়ে ৭৮ জন অবৈধ অভিবাসীকে ১ থেকে ৫ মাসের কারাদণ্ড ও ১ হাজার থেকে ৫ হাজার রিঙ্গিত পর্যন্ত অর্থদণ্ড দিয়েছেন আদালত। গত ৪ জুন জোহরের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোর বিশেষ সেশনস কোর্টে অভিযুক্তরা নিজেদের দোষ স্বীকার করলে এই রায় দেওয়া হয়।

একই আদালতে ১৭ জন অবৈধ অভিবাসীকে নিজের রেস্তোরাঁয় কাজের সুযোগ ও আশ্রয়ের দেওয়ার অপরাধে এক মালয়েশিয়ান নাগরিক ও ব্যবসায়ীকে ৮৫ হাজার রিঙ্গিত জরিমানা করা হয়েছে। মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের জোহর শাখা জানিয়েছে, কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এই বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আগামীতেও অভিবাসন আইন লঙ্ঘনের বিরুদ্ধে এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ