ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের কুরিয়ার শেডে লাগা আগুন দ্রুততম সময়ে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (৫ জুন) রাতে বিমানবন্দরের ৯ নম্বর গেটের সামনের কার্গো শেডের মালামাল রাখার স্থানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, রাত ১১টা ২৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ৩ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় মাত্র ১৪ মিনিটের মাথায়, অর্থাৎ রাত ১১টা ৩৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, এর আগে গত বছরের ১৮ অক্টোবরও বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে একটি বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছিল, যা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের সাড়ে ছয় ঘণ্টা সময় লেগেছিল এবং সে সময় ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে এবারের ঘটনাটিতে দ্রুততম সময়ে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন