ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের ৯ নম্বর গেটের পাশের একটি কার্গো শেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত শুক্রবার (৫ জুন) রাত ১১টা ২৪ মিনিটে কার্গো শেডের মালামাল রাখার স্থানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
সংবাদ পাওয়ার মাত্র ৩ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের ১৪ মিনিটের দ্রুত ও সম্মিলিত প্রচেষ্টায় রাত ১১টা ৩৮ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে প্রাথমিকভাবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। উল্লেখ্য, এর আগে গত বছরের ১৮ অক্টোবরও এই কার্গো ভিলেজ কমপ্লেক্সে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল, যা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের সাড়ে ছয় ঘণ্টা সময় লেগেছিল এবং বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রাখতে হয়েছিল।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন