২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নিতে ইরানের জাতীয় ফুটবল দলকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। ম্যাচ শুরুর মাত্র ১০ দিন আগে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে এই ভিসা অনুমোদন দেওয়া হলো।
ভিসা অনুমোদনে বিলম্ব হওয়ার কারণে ইরান তাদের পূর্বনির্ধারিত প্রস্তুতি ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর তিজুয়ানায় স্থানান্তর করে। আগামী ৭ জুন দলটির সেখানে পৌঁছানোর কথা রয়েছে।
বিশ্বকাপের মূল পর্বে ইরান ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে গ্রুপ-জি’র প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। এরপর একই শহরে তারা বেলজিয়ামের বিপক্ষে খেলবে এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিয়াটলে মিসরের বিপক্ষে মাঠে নামবে।
তবে ভিসা দিলেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগেই সাফ জানিয়ে দিয়েছিলেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বিশ্বকাপ প্রতিনিধিদলের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবেন না।
১৯৩০ সালে বিশ্বকাপ শুরুর পর এই প্রথম এমন একটি আসর হতে যাচ্ছে, যেখানে আয়োজক দেশ ও অংশগ্রহণকারী একটি দেশের মধ্যে সরাসরি রাজনৈতিক ও সামরিক উত্তেজনা রয়েছে। তীব্র দ্বিপাক্ষিক উত্তেজনার মধ্যেই এবারের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন