ঢাকা নিউজ

গলাচিপায় গরু চরাতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ছবি : সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপায় মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে আলমগীর হোসেন সরদার (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার চরকাজল ইউনিয়নের পশ্চিম চরকাজল গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন।

স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে আলমগীর সরদার নিজের গবাদিপশু নিয়ে মাঠের উদ্দেশ্যে রওনা হন। দুপুরে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতের শিকার হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে বিকেলের দিকে মাঠের মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখে স্বজনরা তা উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

এই দুর্ঘটনার খবর নিশ্চিত করে গলাচিপা থানার ওসি মো. জিলোন সিকদার জানান, ঘটনাটি জানার পরপরই বিস্তারিত অনুসন্ধানের জন্য তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ০৬ জুন ২০২৬

গলাচিপায় গরু চরাতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

পটুয়াখালীর গলাচিপায় মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে আলমগীর হোসেন সরদার (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার চরকাজল ইউনিয়নের পশ্চিম চরকাজল গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন।

স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে আলমগীর সরদার নিজের গবাদিপশু নিয়ে মাঠের উদ্দেশ্যে রওনা হন। দুপুরে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতের শিকার হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে বিকেলের দিকে মাঠের মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখে স্বজনরা তা উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

এই দুর্ঘটনার খবর নিশ্চিত করে গলাচিপা থানার ওসি মো. জিলোন সিকদার জানান, ঘটনাটি জানার পরপরই বিস্তারিত অনুসন্ধানের জন্য তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ