ঢাকা নিউজ

চাঁদাবাজি মামলায় ভৈরব পৌর ওয়ার্ড বিএনপি সভাপতি গ্রেফতার

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির মামলায় পৌর বিএনপির ৩নং ওয়ার্ডের সভাপতি ওমর মোহাম্মদ অপুকে (৩৬) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের পঞ্চবটি গ্রামের নিজ বাসা থেকে তাকে আটক করার পর ভৈরব থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃত অপু ওই এলাকার মোমতাজ মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চবটি এলাকার পপি বেগম নামের এক নারী থানায় মামলা দায়ের করে অভিযোগ করেন যে, অপু তার বিরুদ্ধে মিথ্যা মাদক কারবারের অভিযোগ তুলে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। চাঁদার টাকা না দেওয়ায় অপু দলবল নিয়ে পপির ঘরে তালাবদ্ধ করে দেন বলেও মামলায় উল্লেখ করা হয়। সম্প্রতি ৫ লাখ টাকা চাঁদা দাবির একটি অডিও-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।

গ্রেফতারের মাত্র দুই ঘণ্টা আগে বিকেল ৫টায় ৩নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেছিলেন ওমর মোহাম্মদ অপু। সেখানে তিনি দাবি করেন, একটি কুচক্রী মহল তার মাদকবিরোধী অবস্থানের কারণে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে তার মানসম্মান ক্ষুণ্ণ করছে।

কিশোরগঞ্জ ডিবির পরিদর্শক নাজনিন খানম চাঁদাবাজির মামলায় অপুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। ভৈরব থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দ জানান, ডিবি পুলিশ আসামিকে আটক করে থানায় রেখে গেছে এবং স্থানীয় নারী পপি বেগমের দায়ের করা মামলাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ০৬ জুন ২০২৬

চাঁদাবাজি মামলায় ভৈরব পৌর ওয়ার্ড বিএনপি সভাপতি গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

কিশোরগঞ্জের ভৈরবে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির মামলায় পৌর বিএনপির ৩নং ওয়ার্ডের সভাপতি ওমর মোহাম্মদ অপুকে (৩৬) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের পঞ্চবটি গ্রামের নিজ বাসা থেকে তাকে আটক করার পর ভৈরব থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃত অপু ওই এলাকার মোমতাজ মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চবটি এলাকার পপি বেগম নামের এক নারী থানায় মামলা দায়ের করে অভিযোগ করেন যে, অপু তার বিরুদ্ধে মিথ্যা মাদক কারবারের অভিযোগ তুলে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। চাঁদার টাকা না দেওয়ায় অপু দলবল নিয়ে পপির ঘরে তালাবদ্ধ করে দেন বলেও মামলায় উল্লেখ করা হয়। সম্প্রতি ৫ লাখ টাকা চাঁদা দাবির একটি অডিও-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।

গ্রেফতারের মাত্র দুই ঘণ্টা আগে বিকেল ৫টায় ৩নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেছিলেন ওমর মোহাম্মদ অপু। সেখানে তিনি দাবি করেন, একটি কুচক্রী মহল তার মাদকবিরোধী অবস্থানের কারণে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে তার মানসম্মান ক্ষুণ্ণ করছে।

কিশোরগঞ্জ ডিবির পরিদর্শক নাজনিন খানম চাঁদাবাজির মামলায় অপুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। ভৈরব থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দ জানান, ডিবি পুলিশ আসামিকে আটক করে থানায় রেখে গেছে এবং স্থানীয় নারী পপি বেগমের দায়ের করা মামলাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ