ঢাকা নিউজ

সিজেএফডির নতুন সভাপতি শামীম জাহাঙ্গীর ও সম্পাদক তৌহিদ

ছবি : সংগৃহীত

ঢাকাস্থ চট্টগ্রামের সাংবাদিকদের সংগঠন ‘চিটাগাং জার্নালিস্ট ফোরাম-ঢাকা’র (সিজেএফডি) ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে ‘জাস্ট এনার্জি নিউজ’-এর সম্পাদক মো. শামীম জাহাঙ্গীর সভাপতি এবং ‘আরটিভি’র বিশেষ প্রতিনিধি তৌহিদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (৬ জুন) দুপুরে ফকিরাপুলের সন্দ্বিপ ভবনে সিজেএফডির নিজস্ব কার্যালয়ে বিশেষ সাধারণ সভা শেষে ফোরামের সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়। বিদায়ী কমিটির সভাপতি মুজিব মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক মেসবাহ উদ্দিন জঙ্গি চৌধুরী নতুন কমিটির নাম ঘোষণা করেন।

ঘোষিত এই কমিটিতে সহ-সভাপতি পদে মোর্শেদ নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে তারেক সিকদার (বৈশাখী টিভি), অর্থ সম্পাদক পদে তৌহিদুল ইসলাম রানা (ইন্ডিপেন্ডেন্ট টিভি), দপ্তর সম্পাদক পদে শাহরিয়ার হাসান (চ্যানেল ওয়ান) এবং ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে এমএ আহাদ শাহীন (দৈনিক আমার দেশ) নির্বাচিত হয়েছেন।

কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মুজিব মাসুদ (যুগান্তর), জাগরণ চাকমা (ডেইলি স্টার), নঈমুদ্দিন (রাইজিংবিডি), হুমায়ুন কবির (যুগান্তর), কামার উদ্দিন (ফ্রিল্যান্সার), প্রসেনজিত চৌধুরী (দৈনিক জনতা) এবং শিপংকর শীল (টাইমস অব বাংলাদেশ)।

বিশেষ এই সাধারণ সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল, মাসুমুর রহমান খলিলী ও সাইফ ইসলাম দিলাল। এ সময় নির্বাচন কমিশনারবৃন্দ ছাড়াও সংগঠনের অন্যান্য জ্যেষ্ঠ ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ০৬ জুন ২০২৬

সিজেএফডির নতুন সভাপতি শামীম জাহাঙ্গীর ও সম্পাদক তৌহিদ

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ