দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তে অবৈধ অনুপ্রবেশের একটি বড় ধরনের অপচেষ্টা সফলভাবে নসাৎ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে শেরপুরের প্রায় ৪৫ কিলোমিটার সীমান্ত এলাকায় সর্বোচ্চ তৎপরতা ও সতর্কতা জারি রয়েছে।
গত শুক্রবার (৫ জুন) জুমার নামাজের সময় সীমান্ত পরিস্থিতি শিথিলের সুযোগটি কাজে লাগিয়ে একটি সুসংগঠিত আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সহায়তায় এই অনুপ্রবেশের পরিকল্পনা করা হয়েছিল। তবে বিজিবির সময়োচিত পদক্ষেপ এবং স্থানীয়দের অতন্দ্র প্রহরা এই সীমান্ত লঙ্ঘন ও অপতৎপরতাকে সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেয়।
জানা গেছে, ৩৯ বিজিবির আওতাধীন রামচন্দ্রকুড়া সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ এলাকার আন্তর্জাতিক সীমান্ত পিলার ১১১৮ এর নিকটবর্তী কাঁটাতারবিহীন অঞ্চলকে অনুপ্রবেশের রুট হিসেবে বেছে নিয়েছিল চক্রটি। সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ৪০০ গজ ভারতের অভ্যন্তরে ২২ বিএসএফ ব্যাটালিয়নের বাবুরাম বিল ক্যাম্পের চেরাংপাড়া নামক স্থানে গত কয়েকদিন ধরে পাঁচ-ছয়জন ব্যক্তিকে জোরপূর্বক আটকে রেখে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার (পুশ-ইন) সব ধরনের নীলনকশা চূড়ান্ত করা হয়েছিল।
এই ঘটনার পর ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা সুরক্ষায় বিজিবির পক্ষ থেকে বহুমাত্রিক ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সম্ভাব্য অনুপ্রবেশের রুট ও স্পর্শকাতর পয়েন্ট চিহ্নিত করে প্রতিটি সীমান্ত চৌকিতে অতিরিক্ত জনবল মোতায়েন এবং ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন টহল ডিউটি নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় দালাল চক্রকে সনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, দেশের সীমান্ত সুরক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদকপাচার রোধে বিজিবি সর্বদা জাগ্রত রয়েছে। আন্তর্জাতিক সীমান্ত বিধি লঙ্ঘন করে বাংলাদেশের অভ্যন্তরে কোনো ধরনের অবৈধ প্রবেশের অপচেষ্টা বরদাশত করা হবে না এবং দেশের সার্বিক নিরাপত্তা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে বিজিবির এ জিরো টলারেন্স নীতি ও কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন