আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে শুরু হতে যাওয়া ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে অংশ গ্রহণকারী ৪৮টি দল ইতিমধ্যে তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। তবে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে অসলোর সমুদ্রসৈকতে অফিসিয়াল ফটোশুটে অংশ নিয়ে বড় ধরনের বিপাকে পড়েছে নরওয়ে ফুটবল টিম।
ঐতিহাসিক ভাইকিংদের অনুসরণে পশুর চামড়া দিয়ে তৈরি পোশাক পরে এই ফটোশুটে অংশ নেয় নরওয়ে দল, যা দেশবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। দেশটির একটি শীর্ষস্থানীয় সংবাদপত্রে এই ঘটনার তীব্র সমালোচনা করে একে 'উগ্র দেশাত্মবোধের পরিচয়' এবং 'নিও নার্থস' গোত্রীয় আচরণ বলে অভিহিত করা হয়েছে।
বিষয়টি নিয়ে সমালোচনা এখানেই থেমে থাকেনি; নরওয়ের একজন গবেষক জেন হং স্কোলদি এই ঘটনাকে 'উগ্র পুরুষত্ব প্রদর্শন' এবং 'ডানপন্থী মানসিকতার উদাহরণ' হিসেবে আখ্যা দিয়েছেন। বিতর্ক ও উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছে যে, নরওয়ের কোচ স্টেল সোলবাকেনকে সংবাদ সম্মেলনেও এই নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে, যদিও তিনি এই বিষয়ে কথা বলে সময় নষ্ট করতে চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন।
দীর্ঘদিন পর ১৯৯৮ সালের পর এই প্রথম ফিফা বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিয়েছে নরওয়ে। মাঝে টানা ছয়টি বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হলেও এবার আর্লিং হাল্যান্ড ও মার্টিন ওডেগার্ডদের হাত ধরে সেই খরা কাটিয়ে বিশ্বমঞ্চে ফিরছে দলটি।

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন