ঢাকা নিউজ

সিজেএফডির সভাপতি শামীম জাহাঙ্গীর ও সম্পাদক তৌহিদ

ছবি : সংগৃহীত

ঢাকাস্থ চট্টগ্রামের সাংবাদিকদের সংগঠন ‘চিটাগাং জার্নালিস্ট ফোরাম-ঢাকার (সিজেএফডি) ২০২৬-২০blank২৮ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে জাস্ট এনার্জি নিউজের সম্পাদক মো. শামীম জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক হিসেবে আরটিভির বিশেষ প্রতিনিধি তৌহিদুর রহমান নির্বাচিত হয়েছেন।

শনিবার (৬ জুন) দুপুরে ফকিরাপুলের সন্দ্বিপ ভবনে সিজেএফডির নিজস্ব কার্যালয়ে বিশেষ সাধারণ সভা শেষে ফোরাম সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দুবছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি মোর্শেদ নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক সিকদার (বৈশাখী টিভি), অর্থ সম্পাদক তৌহিদুল ইসলাম রানা (ইন্ডিপেন্ডেন্ট টিভি), দপ্তর সম্পাদক শাহরিয়ার হাসান (চ্যানেল ওয়ান) এবং ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এমএ আহাদ শাহীন (দৈনিক আমার দেশ) নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মুজিব মাসুদ (যুগান্তর), জাগরণ চাকমা (ডেইলি স্টার), নঈমুদ্দিন (রাইজিংবিডি), হুমায়ুন কবির (যুগান্তর), কামার উদ্দিন (ফ্রিল্যান্সার), প্রসেনজিত চৌধুরী (দৈনিক জনতা) ও শিপংকর শীল (টাইমস অব বাংলাদেশ)।

এর আগে বিদায়ী কমিটির সভাপতি মুজিব মাসুদের সভাপতিত্বে সিজেএফডির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নতুন কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক মেসবাহ উদ্দিন জঙ্গি চৌধুরী।

বিশেষ সাধারণ সভার আলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক মেসবাহ উদ্দিন জঙ্গি চৌধুরী, মোস্তফা কামাল, মাসুমুর রহমান খলিলী, সাইফ ইসলাম দিলাল ও অনুপ দস্তগীর। এ সময় নির্বাচন কমিশনার মাসুমুর রহমান খলিলী ও সাইফ ইসলাম দিলালসহ শাহেদ সিদ্দিকী, মোমেনা আক্তার পপি, সাইফ উদ্দিন, মুমিন উদ্দিন খালেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ০৬ জুন ২০২৬

সিজেএফডির সভাপতি শামীম জাহাঙ্গীর ও সম্পাদক তৌহিদ

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ