ঢাকা নিউজ

ভেতর থেকে ভেঙে পড়ার দ্বারপ্রান্তে ইসরাইলি সেনাবাহিনী

ছবি : সংগৃহীত

ক্রমবর্ধমান অভিযানের চাপ ও তীব্র সৈন্য সংকটের কারণে ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ) ভেতর থেকে ভেঙে পড়ার দুয়ারে রয়েছে বলে সতর্ক করেছেন দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির। গত রাতে অনুষ্ঠিত নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে তিনি এই উদ্বেগের কথা জানান। চ্যানেল ১৩ নিউজের বরাত দিয়ে জানা গেছে, সেনাপ্রধান মন্ত্রীদের স্পষ্ট বলেছেন যে আইডিএফ-এর জন্য এখনই একটি নতুন সেনা নিয়োগ আইন, রিজার্ভ ডিউটি আইন এবং বাধ্যতামূলক সেনা সেবার মেয়াদ বাড়ানোর আইন প্রয়োজন, অন্যথায় সেনাবাহিনী তার নিয়মিত কাজ পরিচালনা করতে পারবে না এবং রিজার্ভ ব্যবস্থাও ভেঙে পড়বে।

সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে এয়াল জামির চলতি বছরের জানুয়ারিতেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ শীর্ষ কর্মকর্তাদের কাছে চিঠি পাঠিয়ে সতর্ক করেছিলেন। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরাইলি হামলা শুরু হওয়ার পর থেকে যুদ্ধের চাপ ও নতুন সামরিক চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনীতে অন্তত ১২ হাজার সৈন্যের ঘাটতি রয়েছে বলে বারবার আইনপ্রণেতাদের জানানো হয়েছে।

এদিকে ২০২৪ সালের জুনে ইসরাইলের সর্বোচ্চ আদালত রায় দেন যে অতি-রক্ষণশীল হারেদি ইয়েশিভা শিক্ষার্থীদের সামরিক সেবা থেকে অব্যাহতির কোনো আইনি ভিত্তি নেই। আদালতের এই রায়ের পর থেকেই দেশটির অতি-রক্ষণশীল ইহুদি দলগুলো তাদের সম্প্রদায়কে সেনাবাহিনীর বাইরে রাখতে নতুন আইন করার জোর দাবি জানিয়ে আসছে। বর্তমানে ইসরাইলে ১৮ থেকে ২৪ বছর বয়সী প্রায় ৮০ হাজার হারেদি পুরুষ সামরিক সেবার যোগ্য হওয়া সত্ত্বেও তারা এখনো সেনাবাহিনীতে যোগ দেননি।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৭ জুন ২০২৬

ভেতর থেকে ভেঙে পড়ার দ্বারপ্রান্তে ইসরাইলি সেনাবাহিনী

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ