নোয়াখালীর সদর উপজেলায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আওয়ামী লীগের হামলার ঘটনা এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার পরিবর্তে ফেনীর সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলামকে সুধারাম মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে পুলিশ প্রশাসনের দাবি, এই রদবদলটি নিয়মিত প্রশাসনিক বদলির অংশ।
একই সাথে থানায় আরও কিছু পরিবর্তন আনা হয়েছে; সুধারাম থানার পরিদর্শক (অপারেশন) শ্রীরাম ভট্টাচার্যকে হাতিয়া থানার ওসি (তদন্ত) হিসেবে এবং হাতিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমানকে সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।
এদিকে, এই সংঘর্ষ ও উত্তেজনাকর পরিস্থিতির জের ধরে শনিবার দিবাগত রাত থেকে রোববার (৭ জুন) ভোর পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগের আরও ২৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) টিএম মোশাররফ হোসেন জানান, গত দুই দিনে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ৪৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

রোববার, ০৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন