ঢাকা নিউজ

নির্বাচনে জিতে বিসিবি সভাপতি তামিম ইকবাল

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার পূর্ণাঙ্গ নির্বাচনে জিতে আনুষ্ঠানিকভাবে বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

আজ রোববার (৭ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রথমে ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২) থেকে সর্বোচ্চ ৭৩টি ভোট পেয়ে পরিচালক পদে বিজয়ী হন তামিম। পরবর্তীতে নবনির্বাচিত পরিচালকদের প্রত্যক্ষ ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন। এই পদের জন্য তামিম ইকবাল একমাত্র প্রার্থী থাকায় কোনো ভোটের প্রয়োজন হয়নি। এর মাধ্যমে বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তিনি। অন্যদিকে বোর্ডের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।

বিসিবি নির্বাচনে বিভিন্ন ক্যাটাগরি থেকে যারা পরিচালক নির্বাচিত হয়েছেন:

ক্যাটাগরি-১ (বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা)

  • ঢাকা বিভাগ: সাইদ বিন জামান ও এস এম আবদুল্লাহ আল ফুয়াদ

  • চট্টগ্রাম বিভাগ: মিনহাজুল আবেদীন ও মঈন উদ্দিন চৌধুরী

  • খুলনা বিভাগ: শফিকুল আলম ও শান্তনু ইসলাম

  • রাজশাহী বিভাগ: মীর শাকরুল আলম

  • রংপুর বিভাগ: মির্জা ফয়সল আমীন

  • সিলেট বিভাগ: আব্দুল কাইয়ুম চৌধুরী

  • বরিশাল বিভাগ: মিজানুর রহমান

ক্যাটাগরি-২ (ঢাকা মহানগরীর ক্লাবসমূহ)

  • তামিম ইকবাল, মাসদুজ্জামান, ফাহিম সিনহা, আসিফ রব্বানী, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম, সরকার মাহবুব আহমেদ শামীম, শানিয়ান তানিম, সাঈদ ইব্রাহিম আহমেদ ও সাকিফ আহমেদ।

ক্যাটাগরি-৩ (সাবেক অধিনায়ক, খেলোয়াড় ও অন্যান্য সংস্থা)

  • সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৭ জুন ২০২৬

নির্বাচনে জিতে বিসিবি সভাপতি তামিম ইকবাল

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ