ঢাকা নিউজ

দক্ষিণ গাজায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

ছবি : সংগৃহীত

দক্ষিণ গাজায় ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নুখবা ইউনিটের একজন সেল কমান্ডার নিহত হয়েছেন। ইসরাইলি সেনাবাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, নিহত কমান্ডারের নাম সাকর আবু করিম। তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের কিসুফিম এলাকায় হামাসের চালানো সশস্ত্র হামলায় সরাসরি অংশ নিয়েছিলেন। গত মঙ্গলবার দক্ষিণ গাজায় একটি সুনির্দিষ্ট বিমান হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়।

আইডিএফ তাদের বিবৃতিতে আরও জানায়, ওই একই বিমান হামলায় হামাসের নুখবা ইউনিটের আরও একজন সদস্য নিহত হয়েছেন, যিনি সংগঠনটির যোগাযোগ বা বার্তা আদান-প্রদান কার্যক্রমে যুক্ত ছিলেন।

তবে ইসরাইলি সেনাবাহিনীর এই দাবির প্রেক্ষিতে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৭ জুন ২০২৬

দক্ষিণ গাজায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

দক্ষিণ গাজায় ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নুখবা ইউনিটের একজন সেল কমান্ডার নিহত হয়েছেন। ইসরাইলি সেনাবাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, নিহত কমান্ডারের নাম সাকর আবু করিম। তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের কিসুফিম এলাকায় হামাসের চালানো সশস্ত্র হামলায় সরাসরি অংশ নিয়েছিলেন। গত মঙ্গলবার দক্ষিণ গাজায় একটি সুনির্দিষ্ট বিমান হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়।

আইডিএফ তাদের বিবৃতিতে আরও জানায়, ওই একই বিমান হামলায় হামাসের নুখবা ইউনিটের আরও একজন সদস্য নিহত হয়েছেন, যিনি সংগঠনটির যোগাযোগ বা বার্তা আদান-প্রদান কার্যক্রমে যুক্ত ছিলেন।

তবে ইসরাইলি সেনাবাহিনীর এই দাবির প্রেক্ষিতে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ