যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনার কৌশল নিয়ে ইরানের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে পূর্ণ ঐক্য রয়েছে এবং এ সংক্রান্ত কোনো প্রস্তাব বা খসড়া নিয়ে কোনো মতভেদ নেই বলে জোর দিয়ে জানিয়েছেন দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। রোববার (৭ জুন) ইরানের কাস্টমস প্রশাসন পরিদর্শনের সময় তিনি এই মন্তব্য করেন।
মোহাম্মদ রেজা আরেফ বলেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ক্ষেত্রে একটি অত্যন্ত সুস্পষ্ট, সুনির্দিষ্ট ও সমন্বিত কৌশল অনুসরণ করছে এবং দেশের সকল শীর্ষ কর্মকর্তা সম্পূর্ণ সমন্বয়ের মাধ্যমেই তা বাস্তবায়ন করছেন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন,
‘আলোচনার খসড়া ও প্রস্তাব নিয়ে কর্মকর্তাদের মধ্যে কোনো ধরনের মতপার্থক্য বা দ্বিমত নেই।’
ভাইস প্রেসিডেন্ট আরেফ আরও বলেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতি এবং গত বছর ইসরাইলের সঙ্গে হওয়া ১২ দিনের তীব্র সংঘাত থেকে ইরান সংকট মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ও সক্ষমতা অর্জন করেছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই প্রতিবেশী দেশ পাকিস্তান দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। পাকিস্তানের এই কূটনৈতিক মধ্যস্থতায় গত ৮ এপ্রিল একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব হয়েছিল। তবে পরবর্তীতে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে মতবিরোধ তৈরি হওয়া এবং আঞ্চলিক পরিস্থিতির নানা পরিবর্তনের কারণে বর্তমানে এই শান্তি আলোচনা আবারও স্থবির হয়ে পড়েছে।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন