বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ-২০২৬’। বাংলাদেশের গণমাধ্যমে চীন সম্পর্কিত বস্তুনিষ্ঠ প্রতিবেদন এবং এ ক্ষেত্রে সাংবাদিকদের অসামান্য অবদানকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এই আয়োজন করা হচ্ছে।
এ উপলক্ষে রোববার রাজধানী ঢাকায় অবস্থিত আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টারের কার্যালয়ে আয়োজক ও যৌথ আয়োজক হিসেবে বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব, বাংলাদেশ জাতীয় প্রেসক্লাব এবং দেশের শীর্ষস্থানীয় ১০টি সাংবাদিক সংগঠন যৌথভাবে এই পুরস্কারের আয়োজন করছে। আয়োজক সংগঠনগুলোর মধ্যে জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ডিক্যাব, ইআরএফ, বিএসপিএ, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বিসিজেএ, টিএমজিবি, অনলাইন এডিটরস অ্যালায়েন্স, বিএইচআরএফ ও এফইআরবি অন্তর্ভুক্ত রয়েছে।
ঢাকাস্থ চীনা দূতাবাসের পৃষ্ঠপোষকতায় এই অ্যাওয়ার্ডের সহ-আয়োজক হিসেবে থাকছে চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি), ওভারসিজ চায়নিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ এবং আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী বলেন, এই অ্যাওয়ার্ড প্ল্যাটফর্মটি চীন ও বাংলাদেশের গণমাধ্যমের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা, পেশাগত যোগাযোগ এবং মৈত্রীর বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ তাঁর বক্তব্যে বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়ন ও সহযোগিতা দিন দিন বাড়ছে। এই অনন্য উদ্যোগটি সাংবাদিকদের আরও মানসম্মত কাজের জন্য উৎসাহিত করবে এবং চীন-বাংলাদেশ সম্পর্ক নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সাহায্য করবে। অনুষ্ঠানে আয়োজক ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, এই পুরস্কারের মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বহুমাত্রিক দিকগুলো আরও জোরালোভাবে গণমাধ্যমে উঠে আসবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মাইনুল হাসান সোহেল, ডিক্যাবের সাধারণ সম্পাদক ইমরুল কায়েসসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং চীনা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ বছর মোট ৪টি প্রধান বিভাগে 'গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড' প্রদান করা হবে, যেখানে প্রতিটি বিভাগের বিজয়ীদের জন্য আকর্ষণীয় ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কারের ব্যবস্থা থাকছে। এই অ্যাওয়ার্ডে প্রতিবেদন জমা দেওয়ার নিয়ম ও বিস্তারিত সময়সূচি শিগগিরই সিএমজি বাংলার অফিসিয়াল ফেসবুক পেজসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

সোমবার, ০৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন