ঢাকা নিউজ

প্রাইম ব্যাংকে আকর্ষণীয় সুবিধায় হেড অব সেলস নিয়োগ

ছবি : সংগৃহীত

প্রাইম ব্যাংক পিএলসি তাদের হোম লোন বিভাগে 'হেড অব সেলস' পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৭ জুন থেকে এই পদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা আগামী ২১ জুন পর্যন্ত চলবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

এই পদে আবেদনের জন্য প্রার্থীকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে বিবিএ অথবা এমবিএ ডিগ্রিধারী হতে হবে। সেই সাথে সেলস দল পরিচালনা এবং বৃহৎ ব্যবসায়িক পোর্টফোলিও ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৮ থেকে ১০ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।

আবেদনকারী নারী ও পুরুষ উভয়ই হতে পারবেন এবং প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর নির্ধারিত করা হয়েছে। নির্বাচিতদের কর্মস্থল হবে দেশের যেকোনো জায়গায় এবং বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

এই পদে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্তরা মূল বেতনের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বীমা সুবিধা ও গ্র্যাচুইটি পাবেন। এছাড়াও প্রতি বছর ইনক্রিমেন্ট এবং বছরে ২টি উৎসব বোনাসের সুযোগ থাকছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ০৮ জুন ২০২৬

প্রাইম ব্যাংকে আকর্ষণীয় সুবিধায় হেড অব সেলস নিয়োগ

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

প্রাইম ব্যাংক পিএলসি তাদের হোম লোন বিভাগে 'হেড অব সেলস' পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৭ জুন থেকে এই পদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা আগামী ২১ জুন পর্যন্ত চলবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

এই পদে আবেদনের জন্য প্রার্থীকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে বিবিএ অথবা এমবিএ ডিগ্রিধারী হতে হবে। সেই সাথে সেলস দল পরিচালনা এবং বৃহৎ ব্যবসায়িক পোর্টফোলিও ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৮ থেকে ১০ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।

আবেদনকারী নারী ও পুরুষ উভয়ই হতে পারবেন এবং প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর নির্ধারিত করা হয়েছে। নির্বাচিতদের কর্মস্থল হবে দেশের যেকোনো জায়গায় এবং বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

এই পদে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্তরা মূল বেতনের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বীমা সুবিধা ও গ্র্যাচুইটি পাবেন। এছাড়াও প্রতি বছর ইনক্রিমেন্ট এবং বছরে ২টি উৎসব বোনাসের সুযোগ থাকছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ