যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে গত শনিবার ভোরে এক গোলাগুলির ঘটনা ঘটেছে, যেখানে আর্জেন্টিনা ও ইংল্যান্ড ফুটবল দল তাদের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প করেছে। এই হামলার ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন এবং বিশ্বকাপের আগ মুহূর্তে এমন পরিস্থিতিতে পুরো শহর জুড়েই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। তবে কানসাস পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক ও দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদন অনুসারে, স্থানীয় সময় ভোর চারটার দিকে কানসাস সিটির ট্রুস্ট অ্যাভিনিউয়ে হামলার এই ঘটনা ঘটে। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং তাদের মধ্যে কেউ গুরুতর আহত হননি বলে জানা গেছে।
হামলার স্থানটি থেকে মাত্র সাত কিলোমিটার দূরে ইংল্যান্ড দল তাদের প্রস্তুতি ক্যাম্প করছে এবং একই শহরে অবস্থান করছে লিওনেল মেসির আর্জেন্টিনাও। এছাড়া আলজেরিয়া ও নেদারল্যান্ডস দলেরও কানসাস সিটিতে ক্যাম্প করার কথা রয়েছে, যার ফলে এই ঘটনার পর স্বাভাবিকভাবেই খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

সোমবার, ০৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন