ঢাকা নিউজ

কচুয়ায় ব্যবসায়ী নুরুল ইসলাম খুনিদের গ্রেপ্তারের দাবি

ছবি : সংগৃহীত

চাঁদপুরের কচুয়া উপজেলার কচুয়া বাজারের বিশিষ্ট সার ও কীটনাশক ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। সোমবার (৮ জুন) দুপুরে কচুয়া ডাকবাংলো হলরুমে আয়োজিত এই সংবাদ সম্মেলনে নিহতের ছোট ছেলে মুফতি মো. সানাউল্লাহ লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, ব্যবসায়ী নুরুল ইসলামের খুনিদের শনাক্ত করে বিচারের আওতায় আনার জন্য গত ৩১ মে রোববার কচুয়া বাজারের ব্যবসায়ীরা মানববন্ধন করে ২৪ ঘণ্টার আল্টিমেটাম প্রদান করেছিলেন। কিন্তু সেই সময় পার হয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। এই নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য তারা চাঁদপুর-১ কচুয়া আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের হস্তক্ষেপ কামনা করেছেন।

একই দাবিতে সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো. তরিকুল ইসলাম এবং নিহতের চাচাতো ভাই কচুয়া জামিয়া ইসলামিয়া আহমাদিয়া মাদ্রাসার মোহতামিম মাও. মো. আবু হানিফ। সংবাদ সম্মেলনে নিহতের পরিবারের সদস্যরা ছাড়াও কচুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৯ মে শুক্রবার নিখোঁজ হওয়ার পর ৩০ মে শনিবার কুমিল্লার সদর দক্ষিণ থানাধীন শ্রী নিবাস এলাকায় হাইওয়ে সড়কের পূর্ব পাশে বিলের মাঝখান থেকে ব্যবসায়ী নুরুল ইসলামের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ০৮ জুন ২০২৬

কচুয়ায় ব্যবসায়ী নুরুল ইসলাম খুনিদের গ্রেপ্তারের দাবি

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

চাঁদপুরের কচুয়া উপজেলার কচুয়া বাজারের বিশিষ্ট সার ও কীটনাশক ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। সোমবার (৮ জুন) দুপুরে কচুয়া ডাকবাংলো হলরুমে আয়োজিত এই সংবাদ সম্মেলনে নিহতের ছোট ছেলে মুফতি মো. সানাউল্লাহ লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, ব্যবসায়ী নুরুল ইসলামের খুনিদের শনাক্ত করে বিচারের আওতায় আনার জন্য গত ৩১ মে রোববার কচুয়া বাজারের ব্যবসায়ীরা মানববন্ধন করে ২৪ ঘণ্টার আল্টিমেটাম প্রদান করেছিলেন। কিন্তু সেই সময় পার হয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। এই নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য তারা চাঁদপুর-১ কচুয়া আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের হস্তক্ষেপ কামনা করেছেন।

একই দাবিতে সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো. তরিকুল ইসলাম এবং নিহতের চাচাতো ভাই কচুয়া জামিয়া ইসলামিয়া আহমাদিয়া মাদ্রাসার মোহতামিম মাও. মো. আবু হানিফ। সংবাদ সম্মেলনে নিহতের পরিবারের সদস্যরা ছাড়াও কচুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৯ মে শুক্রবার নিখোঁজ হওয়ার পর ৩০ মে শনিবার কুমিল্লার সদর দক্ষিণ থানাধীন শ্রী নিবাস এলাকায় হাইওয়ে সড়কের পূর্ব পাশে বিলের মাঝখান থেকে ব্যবসায়ী নুরুল ইসলামের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ