ঢাকা নিউজ

বাজেটে স্বীকৃতি পেল ২০২৪ সালের জুলাই আন্দোলন

ছবি : সংগৃহীত

বিএনপি সরকারের প্রথম প্রস্তাবিত বাজেটেই ২০২৪ সালের ছাত্র জনতার আন্দোলনকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর পাশাপাশি আহত জুলাই যোদ্ধাদের আর্থিক সহায়তা করার সুনির্দিষ্ট কর্মসূচিও বাজেটে তুলে ধরা হয়েছে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তাঁর বাজেট বক্তৃতার শুরুতেই বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালে ছাত্র জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আবার নতুন করে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে।

বাজেট বক্তৃতায় তিনি আরও বলেন, গত দেড় দশকেরও বেশি সময় ধরে জেকে বসা ফ্যাসিবাদিত শাসনের বিরুদ্ধে এদেশের মানুষের দীর্ঘ সংগ্রামে নেতৃত্ব দিয়েছে বিএনপি। ২০১৬ সালে ভিশন ২০৩০, ২০২২ সালে রাষ্ট্র মেরামতের ২৭ দফা এবং ২০২৩ সালের যুগপৎ আন্দোলনের ৩১ দফার ভিত্তিতে বিএনপির নেতৃত্বে যে আন্দোলন গড়ে উঠেছে, সেটিই ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যুত্থানের জমিন তৈরি করেছে। এই জমিনের ওপর দাঁড়িয়েই সংঘঠিত হয়েছে ২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র জনতার গণঅভ্যুত্থান।

বিএনপি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আরও সম্প্রসারিত প্রস্তাব জুলাই জাতীয় সনদে উপস্থাপন করেছে। বিএনপি যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছে, সেটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলেও অর্থমন্ত্রী উল্লেখ করেন। এছাড়া বাজেট বক্তৃতার একাধিক স্থানে ছাত্র জনতার আন্দোলনের কথা উল্লেখ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বাজেটে স্বীকৃতি পেল ২০২৪ সালের জুলাই আন্দোলন

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

বিএনপি সরকারের প্রথম প্রস্তাবিত বাজেটেই ২০২৪ সালের ছাত্র জনতার আন্দোলনকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর পাশাপাশি আহত জুলাই যোদ্ধাদের আর্থিক সহায়তা করার সুনির্দিষ্ট কর্মসূচিও বাজেটে তুলে ধরা হয়েছে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তাঁর বাজেট বক্তৃতার শুরুতেই বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালে ছাত্র জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আবার নতুন করে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে।

বাজেট বক্তৃতায় তিনি আরও বলেন, গত দেড় দশকেরও বেশি সময় ধরে জেকে বসা ফ্যাসিবাদিত শাসনের বিরুদ্ধে এদেশের মানুষের দীর্ঘ সংগ্রামে নেতৃত্ব দিয়েছে বিএনপি। ২০১৬ সালে ভিশন ২০৩০, ২০২২ সালে রাষ্ট্র মেরামতের ২৭ দফা এবং ২০২৩ সালের যুগপৎ আন্দোলনের ৩১ দফার ভিত্তিতে বিএনপির নেতৃত্বে যে আন্দোলন গড়ে উঠেছে, সেটিই ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যুত্থানের জমিন তৈরি করেছে। এই জমিনের ওপর দাঁড়িয়েই সংঘঠিত হয়েছে ২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র জনতার গণঅভ্যুত্থান।

বিএনপি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আরও সম্প্রসারিত প্রস্তাব জুলাই জাতীয় সনদে উপস্থাপন করেছে। বিএনপি যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছে, সেটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলেও অর্থমন্ত্রী উল্লেখ করেন। এছাড়া বাজেট বক্তৃতার একাধিক স্থানে ছাত্র জনতার আন্দোলনের কথা উল্লেখ করা হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ