ঢাকা নিউজ

ইরানের হামলার শঙ্কায় আকাশসীমা বন্ধ করল কুয়েত

ছবি : সংগৃহীত

মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সাময়িকভাবে নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে কুয়েত। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (১১ ‍জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই খবর জানানো হয়। কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বনির্ধারিত চুক্তি ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে দেশের সব ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে সরিয়ে নেওয়া হবে। এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

এর আগে, মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মাঝে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায় ইরান। দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘অবৈধভাবে’ প্রণালি অতিক্রমের চেষ্টা করা দুটি তেলবাহী জাহাজে তারা সফল হামলা চালিয়েছে। এর পাশাপাশি বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটি এবং কুয়েতের আলি আল-সালেম ও আহমাদ আল-জাবের বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবিও করেছে আইআরজিসি।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ইরানের হামলার শঙ্কায় আকাশসীমা বন্ধ করল কুয়েত

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সাময়িকভাবে নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে কুয়েত। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (১১ ‍জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই খবর জানানো হয়। কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বনির্ধারিত চুক্তি ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে দেশের সব ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে সরিয়ে নেওয়া হবে। এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

এর আগে, মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মাঝে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায় ইরান। দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘অবৈধভাবে’ প্রণালি অতিক্রমের চেষ্টা করা দুটি তেলবাহী জাহাজে তারা সফল হামলা চালিয়েছে। এর পাশাপাশি বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটি এবং কুয়েতের আলি আল-সালেম ও আহমাদ আল-জাবের বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবিও করেছে আইআরজিসি।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ