জাতীয় শ্রমিক শক্তির কিশোরগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে। কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনে আগামী ছয় মাসের জন্য এই নতুন কমিটি ঘোষণা করা হয়। গত ১১ জুন ২০২৬ তারিখে ঢাকার বাংলামোটরস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে এ সংক্রান্ত আনুষ্ঠানিক অনুমোদনপত্র জারি করা হয়েছে।
নবগঠিত এই কমিটিতে মোহাম্মদ শাহজালালকে আহ্বায়ক এবং মুফতি মিজানুর রহমান সিরাজীকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রাজিন সালেহ, শামীম রুমা ও মোস্তাফিজুর রহমান রাজন দায়িত্ব পালন করবেন।
সদস্য সচিবের সহযোগিতায় যুগ্ম সদস্য সচিব হিসেবে মোস্তাফিজিন সৌরভ ও মোহেল মিয়া এবং সি. যুগ্ম সদস্য সচিব হিসেবে অনিতা শ্রামিককে দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনকে মাঠ পর্যায়ে শক্তিশালী করতে মুখ্য সংগঠক হিসেবে সাইফুল ইসলাম এবং সংগঠক হিসেবে সালাম ভুইয়া, জুয়েল মিয়া, শামীম মিয়া ও মোহাম্মদ মিটুন সুজন দায়িত্ব পেয়েছেন। দপ্তর সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে জাহাঙ্গীর আলম ও শহিদুল ইসলামকে।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ হানিফ, নাজুলালাহ, ওয়ালিউল্লাহ, সজল মিয়া, শামীম ভূয়া, মোসাম্মৎ সুমা আক্তার এবং মোহাম্মদ ফুল মিয়া। জাতীয় শ্রমিক শক্তির জাতীয় আহ্বায়ক রহমান ইসলাম ধলি এই কমিটি অনুমোদন করেছেন এবং কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ফজলে মোহসিন এর সুপারিশ করেছেন।
নবগঠিত কমিটির আহ্বায়ক মোহাম্মদ শাহজালাল বলেন, কিশোরগঞ্জ জেলার শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায় ও তাদের জীবনমান উন্নয়নে এই কমিটি নিরলসভাবে কাজ করে যাবে। সংগঠনকে উপজেলা ও তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করতে সকল নেতাকর্মীদের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সদস্য সচিব মুফতি মিজানুর রহমান সিরাজী বলেন, শ্রমিকদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং তাদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে কমিটির প্রতিটি সদস্য একনিষ্ঠভাবে দায়িত্ব পালন করবেন। দলমত নির্বিশেষে সকল শ্রমজীবী মানুষকে সংগঠনের ছায়াতলে আসার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন