নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আয়োজিত একটি ফল উৎসবে হামলা, প্যান্ডেল ভাঙচুর এবং মালামাল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শনিবার (৬ জুন) দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই অভিযোগ করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, শনিবার রূপগঞ্জে এনসিপির একটি ফল উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু আগের দিন শুক্রবার (৫ জুন) তাদের তৈরি করা প্যান্ডেলটি ভেঙে দেওয়া হয়। পরবর্তীতে শনিবার সকালে পুনরায় স্টেজ ও প্যান্ডেল নির্মাণ করা হলে দুষ্কৃতিকারীরা তা আবারও ভেঙে দেয় এবং মাইকসহ বিভিন্ন সরঞ্জাম ছিনতাই করে নিয়ে যায়। এই হামলার ঘটনায় এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত ও রক্তাক্ত হয়েছেন বলে তিনি দাবি করেন।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়েছেন এনসিপির এই শীর্ষ নেতা। একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি বন্ধে এবং এ ধরনের দুষ্কৃতিকারীদের নিয়ন্ত্রণে যেন তারা কার্যকর ভূমিকা রাখেন।

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন