ঢাকা নিউজ

ইরানের সঙ্গে সমঝোতার দাবি ডোনাল্ড ট্রাম্পের

ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটেছে এবং তেহরান আর কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করবে না বলে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সিনেট প্রার্থী ব্যারি মুরের সমর্থনে আয়োজিত এক টেলি-র‍্যালিতে মার্কিন প্রেসিডেন্ট এসব দাবি করেন বলে শুক্রবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আল জাজিরা।

টেলি-র‍্যালিতে ট্রাম্প বলেন, তারা আজ ইরানের সঙ্গে যুদ্ধের সমাপ্তি ঘটিয়েছেন এবং ইরান পারমাণবিক অস্ত্র না রাখার ব্যাপারে সম্মত হয়েছে, যে বিষয়টিতে তারা অনড় ছিলেন। পরে একই অনুষ্ঠানে তিনি আবারও ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

ট্রাম্পের ভাষায়, তারা একটি চমৎকার চুক্তি করেছেন যেখানে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না এবং খুব শিগগিরই মানুষ ঘরে ফিরতে শুরু করবে। বিষয়টি প্রায় সম্পন্ন এবং তারা যা চেয়েছিলেন, তার সবই পেয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

তবে ট্রাম্পের এসব দাবির বিষয়ে ইরান এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ১২ জুন ২০২৬

ইরানের সঙ্গে সমঝোতার দাবি ডোনাল্ড ট্রাম্পের

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটেছে এবং তেহরান আর কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করবে না বলে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সিনেট প্রার্থী ব্যারি মুরের সমর্থনে আয়োজিত এক টেলি-র‍্যালিতে মার্কিন প্রেসিডেন্ট এসব দাবি করেন বলে শুক্রবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আল জাজিরা।

টেলি-র‍্যালিতে ট্রাম্প বলেন, তারা আজ ইরানের সঙ্গে যুদ্ধের সমাপ্তি ঘটিয়েছেন এবং ইরান পারমাণবিক অস্ত্র না রাখার ব্যাপারে সম্মত হয়েছে, যে বিষয়টিতে তারা অনড় ছিলেন। পরে একই অনুষ্ঠানে তিনি আবারও ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

ট্রাম্পের ভাষায়, তারা একটি চমৎকার চুক্তি করেছেন যেখানে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না এবং খুব শিগগিরই মানুষ ঘরে ফিরতে শুরু করবে। বিষয়টি প্রায় সম্পন্ন এবং তারা যা চেয়েছিলেন, তার সবই পেয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

তবে ট্রাম্পের এসব দাবির বিষয়ে ইরান এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ