ঢাকা নিউজ

রামিসা হত্যা মামলার শুনানি এগিয়ে আনতে সুপ্রিম কোর্টে সুপারিশ করবে সরকার

ছবি : সংগৃহীত

শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় দ্রুত কার্যকরের লক্ষ্যে উচ্চ আদালতে শুনানির তারিখ এগিয়ে আনতে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে সুপ্রিম কোর্টের নজরে বিষয়টি আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মামলাটির গুরুত্ব বিবেচনা করে শুনানির সিরিয়াল এগিয়ে আনার জন্য এই সুপারিশ করা হবে।

ঘটনার ১৯ দিনের মাথায় আজ ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এই মামলার রায় ঘোষণা করে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, মামলাটির তদন্ত, অভিযোগপত্র (চার্জশিট) দাখিল এবং বিচারিক আদালতের রায়—সবকিছুই দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হয়েছে, যা বাংলাদেশের বিচারিক ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

মামলাটির তদন্ত ও বিচার প্রক্রিয়ায় পুলিশ বাহিনীর প্রশংসনীয় ভূমিকার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, বাহিনীর সদস্যদের মনোবল বাড়াতে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ তাদের পুরস্কৃত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

এদিকে সীমান্ত পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সোমবার থেকে ভারতের নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক (ডিজি) পর্যায়ের বৈঠক শুরু হবে। এই বৈঠকে সীমান্ত হত্যা ও অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানের পথ খোঁজা হবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৭ জুন ২০২৬

রামিসা হত্যা মামলার শুনানি এগিয়ে আনতে সুপ্রিম কোর্টে সুপারিশ করবে সরকার

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় দ্রুত কার্যকরের লক্ষ্যে উচ্চ আদালতে শুনানির তারিখ এগিয়ে আনতে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে সুপ্রিম কোর্টের নজরে বিষয়টি আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মামলাটির গুরুত্ব বিবেচনা করে শুনানির সিরিয়াল এগিয়ে আনার জন্য এই সুপারিশ করা হবে।

ঘটনার ১৯ দিনের মাথায় আজ ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এই মামলার রায় ঘোষণা করে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, মামলাটির তদন্ত, অভিযোগপত্র (চার্জশিট) দাখিল এবং বিচারিক আদালতের রায়—সবকিছুই দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হয়েছে, যা বাংলাদেশের বিচারিক ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

মামলাটির তদন্ত ও বিচার প্রক্রিয়ায় পুলিশ বাহিনীর প্রশংসনীয় ভূমিকার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, বাহিনীর সদস্যদের মনোবল বাড়াতে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ তাদের পুরস্কৃত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

এদিকে সীমান্ত পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সোমবার থেকে ভারতের নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক (ডিজি) পর্যায়ের বৈঠক শুরু হবে। এই বৈঠকে সীমান্ত হত্যা ও অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানের পথ খোঁজা হবে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ