ঢাকা নিউজ

পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর করতে পারার দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান পুলিশ বাহিনীকে একটি জনবান্ধব পুলিশ বাহিনীতে রূপান্তর ঘটানো সম্ভব হয়েছে। পুলিশ বাহিনীর ভাবমূর্তি কেমন তা জনগণই বিচার করবে উল্লেখ করে তিনি জানান, পুলিশ সদস্যরা যাতে সামনে জনপ্রত্যাশা ও আইন অনুযায়ী আইনের শাসন বাস্তবায়নের জন্য কাজ করতে পারে, সেজন্য তাদের নৈতিকভাবে উৎসাহিত করা দরকার।

সোমবার (৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ সদস্যদের পুরস্কৃত করার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী উল্লেখ করেন, সরকার ‘রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট’ অর্থাৎ ভালো কাজের জন্য স্বীকৃতি এবং মন্দ কাজের জন্য তিরস্কারের নীতিতে বিশ্বাস করে, যা বাস্তবেও প্রমাণ করতে সক্ষম হয়েছে।

অনুষ্ঠানে টিআইবির প্রতিবেদন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টিআইবি কোনো সরকারি সংস্থা নয়। এই বিষয়ে পুলিশ বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকৃত চিত্র এবং পরিসংখ্যান নিয়ে সাংবাদিক ও জনগণকে বিচার করার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও জানান, ২০২৫ সালের তুলনায় বর্তমানে দেশে অপরাধের সংখ্যা কমেছে। রামিসা হত্যাকাণ্ডের দ্রুত চার্জশিট দেওয়া, দৌলতদিয়া ঘাটে পেশাদারিত্বের সাথে অন্তত ৫০ জন বাসযাত্রীর প্রাণ রক্ষা এবং মুন্সিগঞ্জের গজারিয়ায় কিশোরী হত্যার ক্লুলেস মামলার দ্রুত রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারে ভূমিকা রাখায় মোট ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে সরকার।

এই ধরনের উদ্যোগের মাধ্যমে পুলিশ সদস্যদের মনোবল আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি পুনর্ব্যক্ত করেন যে, সরকার দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাস করে এবং ভালো কাজের স্বীকৃতি ও খারাপ কাজের জন্য তিরস্কারের ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ০৮ জুন ২০২৬

পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর করতে পারার দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ