ঢাকা নিউজ

যুক্তরাষ্ট্রের প্রতি ইরানি স্পিকারের কঠোর সতর্কবার্তা

ছবি : সংগৃহীত

ভবিষ্যৎ কোনো চুক্তি বা সম্ভাব্য সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় দেওয়া প্রতিশ্রুতি থেকে যেন কোনোভাবেই সরে না যাওয়া হয়, সে বিষয়ে যুক্তরাষ্ট্রকে কঠোরভাবে সতর্ক করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, যে প্রতিশ্রুতি দেওয়া হবে, তা অবশ্যই রক্ষা করতে হবে এবং এক্ষেত্রে কোনো অজুহাত, শর্ত বা কোনো ব্যাখ্যার সুযোগ থাকবে না। চলমান এই আলোচনা প্রসঙ্গে গালিবাফ আরও লেখেন, সামনের সম্ভাব্য চুক্তির ক্ষেত্রে এর বাইরে আর কোনো পথ নেই এবং যেমন বপন করবে, তেমনই ফল পাবে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সম্ভাব্য সমঝোতা স্মারকের কাঠামো তুলে ধরেন এবং জানান যে এই সমঝোতা ভবিষ্যতে দুই দেশের মধ্যে আরও বিস্তৃত একটি চুক্তির পথ তৈরি করতে পারে।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনার বেশ অগ্রগতি হয়েছে এবং দুই দেশ সমঝোতা চুক্তির প্রায় কাছাকাছি পৌঁছে গেছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করতে জেনেভা সফরে যেতে পারেন।

মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি-সংক্রান্ত নির্দিষ্ট কিছু শর্ত পূরণের ওপরই মূলত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি নির্ভর করবে।

প্রতিবেদন অনুযায়ী, এই সমঝোতা স্মারক সইয়ের পরও যেসব কারিগরি বিষয় অমীমাংসিত থেকে যাবে, সেগুলো নিয়ে পরবর্তী সময়ে পাকিস্তানের ইসলামাবাদে আরও আলোচনা হতে পারে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ১৩ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রতি ইরানি স্পিকারের কঠোর সতর্কবার্তা

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ