ঢাকা নিউজ

হরমুজ প্রণালিতে ইরানের একাধিক ড্রোন ধ্বংস করল যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে হামলার চেষ্টাকালে ইরানের একাধিক ড্রোন ধ্বংস করার দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে কয়েক ঘণ্টা ধরে একাধিক একমুখী (ওয়ান-ওয়ে) হামলাকারী ড্রোন পাঠিয়েছিল।

সেন্টকম তাদের পোস্টে জানায়, মার্কিন বাহিনী সাম্প্রতিক ঘণ্টাগুলোতে এসব ড্রোনের সবকটিই সফলভাবে ভূপাতিত করেছে। ফলে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটি এখনো সম্পূর্ণ উন্মুক্ত রয়েছে এবং সেখানে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ১৩ জুন ২০২৬

হরমুজ প্রণালিতে ইরানের একাধিক ড্রোন ধ্বংস করল যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে হামলার চেষ্টাকালে ইরানের একাধিক ড্রোন ধ্বংস করার দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে কয়েক ঘণ্টা ধরে একাধিক একমুখী (ওয়ান-ওয়ে) হামলাকারী ড্রোন পাঠিয়েছিল।

সেন্টকম তাদের পোস্টে জানায়, মার্কিন বাহিনী সাম্প্রতিক ঘণ্টাগুলোতে এসব ড্রোনের সবকটিই সফলভাবে ভূপাতিত করেছে। ফলে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটি এখনো সম্পূর্ণ উন্মুক্ত রয়েছে এবং সেখানে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ