মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করতে জেনেভা সফরে যেতে পারেন বলে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে।
মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি-সংক্রান্ত নির্দিষ্ট কিছু শর্ত পূরণের ওপরই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি নির্ভর করবে।
প্রতিবেদন অনুযায়ী, এই সমঝোতা স্মারক সইয়ের পরও যেসব কারিগরি বিষয় অমীমাংসিত থেকে যাবে, সেগুলো নিয়ে পরবর্তীতে পাকিস্তানের ইসলামাবাদে আরও আলোচনা হতে পারে।
উক্ত কর্মকর্তা আরও জানিয়েছেন যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের নেতাদের সঙ্গে আলোচনা করে হরমুজ প্রণালিতে নজরদারি জোরদারের আহ্বান জানাতে চান।
এদিকে, গত সপ্তাহে তেহরান থেকে সংশোধিত খসড়া চুক্তি নিয়ে কাতারের একটি প্রতিনিধিদলের ফিরে আসাকে এই দ্বিপক্ষীয় আলোচনায় বড় ধরনের অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন