চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর বাধায় তাদের সেই অপচেষ্টা ব্যর্থ করা হয়েছে।
বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার (১৩ জুন) ভোর ৪টার দিকে গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ২২০ এমপি এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের কোটালপুর ক্যাম্পের সদস্যরা ১৫ ব্যক্তিকে নদীপথে নৌকা যোগে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। পুশইন করার চেষ্টা করা ওই ব্যক্তিদের মধ্যে ২ জন পুরুষ, ৮ জন নারী এবং ৫ জন শিশু ছিল।
বিজিবি আরও জানায়, এ সময় পুশইন করা ১৫ জন ব্যক্তি সীমান্তের শূন্য লাইন বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান করছিল। পুশইন চেষ্টার বিষয়টি জানতে পেরে বিজিবি তাৎক্ষণিকভাবে সেখানে বাধা প্রদান করে।
একপর্যায়ে বিজিবির তীব্র বাধায় ওই ১৫ ব্যক্তিকে সীমান্ত পিলার ২২০/এমপি সংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয় বিএসএফ। ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই পুশইন চেষ্টার বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন